1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় বামনায় পরিবেশ রক্ষায় ‘ইউথ ফর সুন্দরবন’-এর উদ্যোগে বিনামূল্যে পাটের ব্যাগ বিতরণ। কটিয়াদীতে নিখোঁজের ৪ দিন পর জিল্লুর রহমানের মরদেহ উদ্ধার কটিয়াদীতে চাচার বিরুদ্ধে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলার’ প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন সম্পদ ক্রয় ও বিদেশে পাচার,চেকের মাধ্যমে অর্থ স্থানান্তরের অভিযোগ, দেশত্যাগে নিষেধাজ্ঞা সিলেটে সংখ্যালঘু বৃদ্ধা মহিলা পুলিশের নির্যাতনে গুরুতর অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি ছাত্রলীগ নেতার বাবার উপর হামলা ও দোকান ভাংচুর এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ঢাকা ১৪ আসনের এলডিপির মনোনয়ন পেলেন সাংবাদিক সোহেল রানা

ব্রাজিলিয়ান বিশ্বকাপজয়ী রোনালদিনহো গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ১৩৮৫ বার
সংগৃহীত ছবি
অনলাইন ডেক্স

প্যারাগুয়েতে প্রবেশের সময় জাল পাসপোর্ট ও ভুয়া কাগজপত্র ব্যবহার করায় ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোকে গ্রেফতার করা হয়েছে। বিশ্বকাপজয়ী এই তারকা ও তার ভাইকে বুধবার জাল পাসপোর্ট ও কাগজপত্রসহ আটক করা হয় বলে জানিয়েছে প্যারাগুয়ের কয়েকটি গণমাধ্যম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে প্যারাগুয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মন্ত্রণালয় দেশটির পুলিশ বিভাগের সহযোগিতায় বুধবার সাবেক বার্সেলোনা খেলোয়াড়ের প্রেসিডেনশিয়াল স্যুটে তল্লাশি চালিয়েছিল। তিনি ও তার ভাইয়ের পার্সপোর্টে নাম ঠিক থাকলেও জাতীয়তার নাম দেওয়া রয়েছে প্যারাগুইয়ান। এতে তাদের গ্রেফতার করা হয়।

প্যারাগুইয়ান পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, প্যারাগুয়ের একটি ক্যাসিনো মালিক নেলসন বেলোত্তির আমন্ত্রণে রোনালদিনহো ও তার ভাই দেশটিতে আসেন। যেখানে বিশ্বকাপজয়ী এই তারকার কাছে বর্তমানে ব্রাজিলের পাসপোর্ট নেই।
রোনালদিনহো ২০১৮ সালের নভেম্বরের পর থেকে নিজের ব্রাজিলিয়ান পাসপোর্ট হারিয়েছেন। ব্রাজিলের লেক গুয়াইবাতে অনুমতি ছাড়া একটি চিনির কল বানানোয় তাকে ২৩ লাখ ডলার জরিমানা করা হয়েছিল এবং সে সঙ্গে তার পাসপোর্ট জব্দ করা হয়েছিল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com