1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
সিলেটে সংখ্যালঘু বৃদ্ধা মহিলা পুলিশের নির্যাতনে গুরুতর অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি ছাত্রলীগ নেতার বাবার উপর হামলা ও দোকান ভাংচুর এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ঢাকা ১৪ আসনের এলডিপির মনোনয়ন পেলেন সাংবাদিক সোহেল রানা বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে বিএনপি-আমির খসরু মাহমুদ চৌধুরী আলফাডঙ্গায় সন্ত্রাসী হামলায় জাহেদা বেগম নামে এক বৃদ্ধা মহিলার করুন মৃত্যু সুনামগঞ্জ জগনাথপুর উপজেলায় আওয়ামী নেতা ও সংখ্যালঘু অপহৃত ঘটনা প্রসঙ্গ তথ্য বেগমগঞ্জ সংখ্যালঘু এক বৃদ্ধা হিন্দু মহিলা আইন শৃঙ্খলা সংস্থার অধিনে করুন মৃত্যু রাজধানীর মিরপুরে সার্জেন্ট কর্তৃক সাংবাদিক লাঞ্ছিত ইটনায় চাচার হাতে ভাতিজা খুন

রাণীনগরে দীর্ঘদিনের রাস্তা দখল করে হ্যাচারী নির্মাণ!! বিপাকে শত শত কৃষক

  • আপডেট টাইম : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ১৩০০ বার
ছবি-

নওগাঁর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে দীর্ঘদিনের রাস্তা বন্ধ করে নির্মাণ করা হচ্ছে মাছের হ্যাচারী। এতে করে চরম বিপাকে পড়েছেন ওই অঞ্চলের শত শত কৃষক। বছরের পর বছর কৃষকরা তাদের জমি থেকে ধানসহ অন্যান্য ফসল এই রাস্তা দিয়েই বাড়িতে নিয়ে আসতো। কিন্তু সেই রাস্তার অনেকটাই দখল করে মাছের হ্যাচারী নির্মাণ করছেন স্থানীয় প্রভাবশালী এক বিএনপি নেতা।

জানা যায়, পারইল ইউনিয়নের বগারবাড়ি বাজারের পাশ দিয়ে একটি খাল বয়ে গেছে। এই খালের পাশ দিয়ে একটি রাস্তা রয়েছে যে রাস্তা দিয়ে ওই অঞ্চলের কৃষকরা মাঠ থেকে ধান ও অন্যান্য ফসল ঘরে তুলতো। গত দেড় বছর আগে স্থানীয় বিএনপি নেতা আকরাম হোসেন নামের এক প্রভাবশালী ব্যবসায়ী খালের ব্রিজ সংলগ্ন আবাদপুকুর-আদমদীঘি রাস্তার পশ্চিম পাশে মাছের হ্যাচারী নির্মাণ কাজ শুরু করেন। এসময় তিনি ওই
রাস্তার অনেকটাই দখল করে স্থাপনা নির্মাণ করছেন। এতে করে এই রাস্তাটি মাঠে চলাচলের একমাত্র পথ হওয়ায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। যদি এই রাস্তা দিয়ে ধানের মৌসুমে ভ্যান কিংবা অন্য কোন ছোট যানবাহনে করে ধান নিয়ে আসা না যায় তাহলে কৃষকরা কোন পথ দিয়ে ফসল তাদের ঘরে তুলবেন। বর্তমানে এমন দুশ্চিন্তা ওই অঞ্চলের শত শত কৃষকদের। অনেকেই বলছেন কিছু খাস জায়গাও এই হ্যাচারীর মধ্যে রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেক কৃষক বলেন বছরের পর বছর আমরা জেনে আসছি যে এই রাস্তাটি খালের জায়গায়। আর খাল মানেই সরকারি জায়গা। কিন্তু হঠাৎ করেই আকরাম এই জমি কেনার অজুহাতে রাস্তার অনেকটাই দখল করে স্থাপনা নির্মাণ করছেন। তাহলে আমরা কিভাবে ধানসহ অন্যান্য ফসল মাঠ থেকে ঘরে তুলবো।
হ্যাচারীর মালিক আকরাম হোসেন জানান, এটি আমার কেনা জমি। নকশায় এই খাল কিংবা রাস্তার কোন উল্লেখ নেই। আমি যে পরিমান জমি কিনেছি তার উপর স্থাপনা তৈরি করেছি। এতে কারো কোন সমস্যা না হওয়ার কথা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো জানান, আমি সবেমাত্র এই উপজেলাতে যোগদান করেছি। বিষয়টি আমি দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com