1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় বামনায় পরিবেশ রক্ষায় ‘ইউথ ফর সুন্দরবন’-এর উদ্যোগে বিনামূল্যে পাটের ব্যাগ বিতরণ। কটিয়াদীতে নিখোঁজের ৪ দিন পর জিল্লুর রহমানের মরদেহ উদ্ধার কটিয়াদীতে চাচার বিরুদ্ধে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলার’ প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন সম্পদ ক্রয় ও বিদেশে পাচার,চেকের মাধ্যমে অর্থ স্থানান্তরের অভিযোগ, দেশত্যাগে নিষেধাজ্ঞা সিলেটে সংখ্যালঘু বৃদ্ধা মহিলা পুলিশের নির্যাতনে গুরুতর অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি ছাত্রলীগ নেতার বাবার উপর হামলা ও দোকান ভাংচুর এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ঢাকা ১৪ আসনের এলডিপির মনোনয়ন পেলেন সাংবাদিক সোহেল রানা

বাঞ্ছারামপুরে বাড়ি থেকে তুলে নিয়ে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করলো প্রতিপক্ষরা

  • আপডেট টাইম : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ৮৪৪ বার

রিফাত আবির

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এলাকায় আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি থেকে তুলে নিয়ে অলি মিয়া নামের সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে ও টেটাবিদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত অলি মিয়া ছলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক। তাতুয়া কান্দি গ্রামের মৃত শহীদ মিঞার ছেলে ।
এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামের ইকবাল হোসেনের সাথে অলি মিয়ার এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছি।
আজ রবিবার সন্ধ্যা ছয়টার দিকে গ্রামের এক জানাজার নামাজ শেষে বাড়ি ফেরার পর ইকবাল ও তার লোকজন অলি মিয়াকে বাড়ি থেকে তুলে নিয়ে পাশের জমিতে নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও টেটাবিদ্ধ করে। তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মুনিরা আনজুম সাথী বলেন, নিহত অলি মেম্বার কে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

নিহতের ছোট বোন কল্পনা বেগম জানান,আমার ভাই বাড়ি ফেরার পর সন্ত্রাসী ইকবালসহ ১০-১৫ জনের একটি দল আমাদের বাড়িতে এসে বাড়ি ঘেরাও করে আমার ভাইকে ধরে নিয়ে বাড়ির পাশে জমিতে নিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। আমরা ভাইকে হাসপাতাল নিয়ে আসলে ডাক্তার বলে আমার ভাই মারা গেছে। আমি ভাই হত্যার বিচার চাই।
এ ব্যাপারে নবীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সিরাজুল ইসলাম বলেন, আজ সন্ধ্যায় অলি মেম্বারের উপর ইকবালের লোকজন হামলা চালায় তাকে হাসপাতালে নিয়ে আসলে সে মারা যায়। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে । আমরা আসামি ধরতে অভিযান চালাচ্ছি।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com