1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
সিলেটে সংখ্যালঘু বৃদ্ধা মহিলা পুলিশের নির্যাতনে গুরুতর অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি ছাত্রলীগ নেতার বাবার উপর হামলা ও দোকান ভাংচুর এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ঢাকা ১৪ আসনের এলডিপির মনোনয়ন পেলেন সাংবাদিক সোহেল রানা বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে বিএনপি-আমির খসরু মাহমুদ চৌধুরী আলফাডঙ্গায় সন্ত্রাসী হামলায় জাহেদা বেগম নামে এক বৃদ্ধা মহিলার করুন মৃত্যু সুনামগঞ্জ জগনাথপুর উপজেলায় আওয়ামী নেতা ও সংখ্যালঘু অপহৃত ঘটনা প্রসঙ্গ তথ্য বেগমগঞ্জ সংখ্যালঘু এক বৃদ্ধা হিন্দু মহিলা আইন শৃঙ্খলা সংস্থার অধিনে করুন মৃত্যু রাজধানীর মিরপুরে সার্জেন্ট কর্তৃক সাংবাদিক লাঞ্ছিত ইটনায় চাচার হাতে ভাতিজা খুন

মাটিতে পড়ে থাকা বৈদ্যুতের তারে জড়িয়ে গৃহবধুর মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৪০০ বার
প্রতিকী ছবি

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট পাঁচবিবি উপজেলার রহমতপুর গ্রামে নদীর পাড়ে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার রহমতপুর গ্রামের আজাহারের স্ত্রী দেলোয়ারা বেগম (৬০)।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, দুপুরে দিকে নদীতে মাছ ধরার জন্য গ্রামের কয়েকজন যুবক একটি বাড়ীর ভিতর থেকে অবৈধভাবে বিদ্যুতের তার টানে নিয়ে আসেন। এসময় ওই গৃহবধূ নদীর পাড় থেকে ছাগাল নিয়ে আাসার পথে ওই তারে জড়িয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় নদীতে মাছ ধরা যুবকেরা লাশ রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবার লোকজন এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গ্রামের কবরস্থানে রাখেন। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো.হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান
জয়পুরহাট

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com