1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
বামনায় পরিবেশ রক্ষায় ‘ইউথ ফর সুন্দরবন’-এর উদ্যোগে বিনামূল্যে পাটের ব্যাগ বিতরণ। কটিয়াদীতে নিখোঁজের ৪ দিন পর জিল্লুর রহমানের মরদেহ উদ্ধার কটিয়াদীতে চাচার বিরুদ্ধে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলার’ প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন সম্পদ ক্রয় ও বিদেশে পাচার,চেকের মাধ্যমে অর্থ স্থানান্তরের অভিযোগ, দেশত্যাগে নিষেধাজ্ঞা সিলেটে সংখ্যালঘু বৃদ্ধা মহিলা পুলিশের নির্যাতনে গুরুতর অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি ছাত্রলীগ নেতার বাবার উপর হামলা ও দোকান ভাংচুর এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ঢাকা ১৪ আসনের এলডিপির মনোনয়ন পেলেন সাংবাদিক সোহেল রানা বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে বিএনপি-আমির খসরু মাহমুদ চৌধুরী

ছাত্রলীগ নেতার বাবার উপর হামলা ও দোকান ভাংচুর

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৩ বার

নোয়াখালীর সোনাইমুড়ীতে ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম এর বাবা কে মারধর ও তার দোকান ভাঙচুর করার ঘটনা ঘটেছে । ফেসবুক এ বিএনপি ও জামাত বিরোধী মন্তব্য এবং পূর্বের রাজনৈতিক ক্ষোভ থেকে এরকম হামলার শিকার হয়েছেন বলে জানান আরিফুল এর পরিবার । গত ১৩ ফেব্রুয়ারি এই ঘটনা ঘটেছে । মোঃ গোলাম মাওলা নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আওয়ামী লীগের একজন সদস্য । তিনি জানান যে দীর্ঘ সময় ধরে বিএনপি ও জামাতের নেতা কর্মী তাঁকে ও তার পরিবারকে নানান ভাবে হুমকি দিচ্ছে , তাদের পরিবার ও তার ছেলের পূর্বের রাজনৈতিক কর্মকান্ডের জন্যই নাকি এরকম হুমকি. মোঃ গোলাম মাওলার ছোট ছেলে আরিফুল ইসলাম নোয়াখালী জিলা ছাত্রলীগের সাবেক সহ – সম্পাদক এবং বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন , তার নামে একাধিক মামলা রয়েছে । তার বাবা মোঃ গোলাম মাওলা জানান তার ছেলের উপর মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং আরিফুল গত বছর তার অসুস্থ মাকে দেখতে দেশ এ আসলে হামলা ও মারধর এর শিকার হয়ে আবার যুক্তরাজ্যে পালিয়ে যান । যুক্তরাজ্য থেকে আরিফুল ছাত্রলীগের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপি জামাত ও তাদের অঙ্গসংগঠনের বিরুদ্ধে কথা বলার জন্য এবং আওয়ামীলীগ এর রাজনীতি করার জন্য এরকম হুমকি ও হামলার শিকার হয়েছেন বলে জানান তার পরিবার এবং ভবিষ্যৎ এ এর থেকে বড় হামলার আশংকা রয়েছে বলে জানান এই পরিবার ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com