1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
সিলেটে সংখ্যালঘু বৃদ্ধা মহিলা পুলিশের নির্যাতনে গুরুতর অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি ছাত্রলীগ নেতার বাবার উপর হামলা ও দোকান ভাংচুর এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ঢাকা ১৪ আসনের এলডিপির মনোনয়ন পেলেন সাংবাদিক সোহেল রানা বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে বিএনপি-আমির খসরু মাহমুদ চৌধুরী আলফাডঙ্গায় সন্ত্রাসী হামলায় জাহেদা বেগম নামে এক বৃদ্ধা মহিলার করুন মৃত্যু সুনামগঞ্জ জগনাথপুর উপজেলায় আওয়ামী নেতা ও সংখ্যালঘু অপহৃত ঘটনা প্রসঙ্গ তথ্য বেগমগঞ্জ সংখ্যালঘু এক বৃদ্ধা হিন্দু মহিলা আইন শৃঙ্খলা সংস্থার অধিনে করুন মৃত্যু রাজধানীর মিরপুরে সার্জেন্ট কর্তৃক সাংবাদিক লাঞ্ছিত ইটনায় চাচার হাতে ভাতিজা খুন

মুজিববর্ষের নামে চাঁদাবাজি করায় তিন যুবলীগ নেতা গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ১৪৩১ বার
ফাইল ছবি

সামনে মুজিববর্ষ উপলক্ষের নামে চাঁদাবাজি করতে গিয়ে যুবলীগের তিন নেতা গ্রেফতার হয়েছেন। শুক্রবার রাতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন নন্দনকানন এলাকায় একটি প্রতিষ্ঠানে চাঁদাবাজি করার সময় তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতাররা হলেন- শেখ রিয়াজ উদ্দিন আহমেদ রাজ, মো. শাহজাহান এবং বাটল বড়ুয়া ডানো। তারা তিনজনই সংযুক্ত আরব আমিরাতে পলাতক শীর্ষ সন্ত্রাসী হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী হিসেবে পরিচয় দিয়েছেন।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, গত ২ মার্চ নন্দনকাননের থ্রিএ হোম স্কেচ নামে একটি প্রতিষ্ঠানে গিয়ে তারা মুজিববর্ষের নামে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। শুক্রবার তারা ওই দোকান থেকে চাঁদা আনতে যায়। গোপন সংবাদের ভিত্তিতে রিয়াজ ও শাহজাহানকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বাটুলকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে স্বপ্নচুড়া এবং একতা যুব সংঘ নামে দুটি সংগঠনের প্যাড উদ্ধার করা হয়। এসব প্যাডে বিভিন্ন প্রতিষ্ঠান এবং পাশে টাকার পরিমাণ উল্লেখ রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।ওসি বলেন, গ্রেফতাররা নিজেদের বিদেশে পলাতক বাবরের অনুসারি হিসেবে পরিচয় দিয়েছেন। তাদের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com