1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
বামনায় পরিবেশ রক্ষায় ‘ইউথ ফর সুন্দরবন’-এর উদ্যোগে বিনামূল্যে পাটের ব্যাগ বিতরণ। কটিয়াদীতে নিখোঁজের ৪ দিন পর জিল্লুর রহমানের মরদেহ উদ্ধার কটিয়াদীতে চাচার বিরুদ্ধে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলার’ প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন সম্পদ ক্রয় ও বিদেশে পাচার,চেকের মাধ্যমে অর্থ স্থানান্তরের অভিযোগ, দেশত্যাগে নিষেধাজ্ঞা সিলেটে সংখ্যালঘু বৃদ্ধা মহিলা পুলিশের নির্যাতনে গুরুতর অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি ছাত্রলীগ নেতার বাবার উপর হামলা ও দোকান ভাংচুর এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ঢাকা ১৪ আসনের এলডিপির মনোনয়ন পেলেন সাংবাদিক সোহেল রানা বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে বিএনপি-আমির খসরু মাহমুদ চৌধুরী

কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলার’ প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২২ বার

এখলাস উদ্দিন ​কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি,

​কিশোরগঞ্জের কটিয়াদীতে সাংবাদিকদের কলম থামিয়ে দিতে ‘ফ্যাসিস্ট আওয়ামী দোসর’ কর্তৃক দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে কটিয়াদী সাংবাদিক সমাজ।আজ শুক্রবার সকালে কটিয়াদী প্রেস ক্লাব ও উপজেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই মানববন্ধনে উপজেলার সংবাদকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।মানববন্ধনে বক্তারা মিথ্যা মামলার নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এবং সত্য আড়াল করতেই চিহ্নিত ফ্যাসিস্টরা সাংবাদিকদের বিরুদ্ধে এই কাল্পনিক মামলা দায়ের করেছে। সাংবাদিকদের ভয় দেখিয়ে সত্য বলা থেকে বিরত রাখা যাবে না। এই ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।

এছাড়াও বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। অন্যথায় উপজেলাব্যাপী কলম বিরতিসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।মানববন্ধনে কটিয়াদী প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন জাতীয় দৈনিক, আঞ্চলিক পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com