1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
সম্পদ ক্রয় ও বিদেশে পাচার,চেকের মাধ্যমে অর্থ স্থানান্তরের অভিযোগ, দেশত্যাগে নিষেধাজ্ঞা সিলেটে সংখ্যালঘু বৃদ্ধা মহিলা পুলিশের নির্যাতনে গুরুতর অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি ছাত্রলীগ নেতার বাবার উপর হামলা ও দোকান ভাংচুর এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ঢাকা ১৪ আসনের এলডিপির মনোনয়ন পেলেন সাংবাদিক সোহেল রানা বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে বিএনপি-আমির খসরু মাহমুদ চৌধুরী আলফাডঙ্গায় সন্ত্রাসী হামলায় জাহেদা বেগম নামে এক বৃদ্ধা মহিলার করুন মৃত্যু সুনামগঞ্জ জগনাথপুর উপজেলায় আওয়ামী নেতা ও সংখ্যালঘু অপহৃত ঘটনা প্রসঙ্গ তথ্য বেগমগঞ্জ সংখ্যালঘু এক বৃদ্ধা হিন্দু মহিলা আইন শৃঙ্খলা সংস্থার অধিনে করুন মৃত্যু রাজধানীর মিরপুরে সার্জেন্ট কর্তৃক সাংবাদিক লাঞ্ছিত

চাকুরী কোটা বাতিল সিদ্ধান্তের পরেও আন্দলনকারীদের উপর হামলা ও মামলা

  • আপডেট টাইম : সোমবার, ২ জুলাই, ২০১৮
  • ৫৪৯ বার

আমাদের চট্টগ্রাম প্রতিনিধির সংবাদঃ-

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক বাংলাদেশ সাধারন ছাত্র অধিকার সংরক্ষন পরিষদের সরকারী চাকুরীর কোটা সংস্কার দাবীতে সারা দেশে চলমান গনআন্দোলনে সমর্থন জানিয়ে চট্টগ্রাম সরকারী সিটি কলেজের ছাত্র ছাত্রীরা  সংগঠনের কলেজ শাখার আহ্বায়ক মোঃ ফোরকান উদ্দিনের  নেতৃত্বে গতকাল রবিবার ১লা জুলাই ২০১৮ইং সকাল আনুমানিক ১০.০০ ঘটিকায় ষোল শহর রেল ষ্টেশন মহাসড়কে মানব বন্ধন চলাকালিন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নামধারী দুর্বৃত্তরা বিভিন্ন রকম হাতিয়ার নিয়ে তাহাদের উপর বর্বরচীত হামলা চালায়।

উক্ত হামলায় উভয়ের মধ্যে ভয়াবহ দাঙ্গাফসাদ সংঘঠিত হয় এবং কলেজের অসংখ্য নিরিহ ছাত্রছাত্রিরা দূর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যালে চিকিৎসারত আছে। আমাদের প্রতিনিধি হাসপাতালে যোগাযোগে জানতে পারেন যে-গুরুতর আহত আনুমানিক ২২জন ছাত্র ছাত্রির মধ্যে ৯জন আন্দোলনকারী নিলিমা নাহার, ফয়সাল আলম, রেবেকা সুলতানা,ফোরকান উদ্দিন, রাজীব শীল, মিনহাজ উদ্দিন, সুজাতা বিশ্বাস, মোঃসাজ্জাদ আলমগন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছে এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে গন্তব্যে ফিরেছেন ।

এই ঘটনা প্রসঙ্গে প্রতিনিধি আরো নিশ্চিত করেন যে উভয় পক্ষে দাঙ্গাফসাদ চলাকালিন সময় টহলরত পুলিশ ফোর্স সেখানে জননিরাপত্তার দায়িত্ব পালনে সম্পূর্ন বিরত ছিল এবং উপর মহলের ইশারায় একপ্রকার পাশ কাটিয়ে দর্শকদের মতন দূর থেকে ঘটনা উপভোগ করছিলেন। এই ঘটনার পর সেই বিকেলে গুরুতর আহত আন্দোলনকারী ছাত্ররা কতোয়ালী থানায় মামলা করার জন্য অভিযোগ জানালে কর্তৃপক্ষ বিষয়টি তদন্তর মাধ্যমে বিবেচনা করার অশ্বাস জানিয়ে অভিযোগ কারিদের বিদায় করে বলে ভিকটিম ছাত্ররা দাবী করে। প্রতিনিধি থানায় যোগাযোগ করলে ডিউটি অফিসার এবং ও/সি সাহেব অভিযোগটি তেমন গুরুত্বপূর্ণ মনে না করে অবগত করেন যে, কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রদের মধ্যে প্রতিনিয়ত প্রায় কিছু না কিছু অপ্রাসংগিক বা প্রাশংগিক বিষয় নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির তৈরী হচ্ছে।

ফলে উপর মহলের নির্দেশনায় এইসব প্রসঙ্গে গুরুত্বপাত করে প্রতিপক্ষ ছাত্রদের উপর আইনি ব্যবস্থ্যা নিলে যেকোন সময় অনাকাঙ্খীত ভয়াবহ সমস্যার সম্মুখীন হওয়ার ঝুকি বিরাজমান বিধায় বিষয়টি নজর দারীতে রাখা হয়েছে যাতে পরবর্তী কোন জটিলতা সৃষ্টি না করতে পারে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com