1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
বৃষ্টির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরীর মৃত্যু ছাত্র জীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় দিনাজপুরের বিরামপুর রেলস্টেশন যেন প্রকৃতির কোলে এক নান্দনিক ঠিকানা বরেন্দ্র ববহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নয় নির্বাহী প্রকৌশলীকে দুদকের তলব ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় ২৪, ২৫ ও ২৬ জুলাই ২০২৬ অনুষ্ঠিত ন্যাশনাল মার্শাল আর্ট ক্লাব কাপ প্রতিযোগিতা-২০২৬ ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় বামনায় পরিবেশ রক্ষায় ‘ইউথ ফর সুন্দরবন’-এর উদ্যোগে বিনামূল্যে পাটের ব্যাগ বিতরণ।

২৪, ২৫ ও ২৬ জুলাই ২০২৬ অনুষ্ঠিত ন্যাশনাল মার্শাল আর্ট ক্লাব কাপ প্রতিযোগিতা-২০২৬

  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫০০ বার

২৪, ২৫ ও ২৬ জুলাই ২০২৬ অনুষ্ঠিত ন্যাশনাল মার্শাল আর্ট ক্লাব কাপ প্রতিযোগিতা-২০২৬-এর সাম্বো ও কুরাশ ডিসিপ্লিনে বাংলাদেশ পুলিশ ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদকের নির্দেশনায়, বর্তমান সাম্বো-কুরাশের দক্ষ প্রশিক্ষক জনাব মোহাম্মদ মাহামুদুল কবির এবং ক্যাম্প ইনচার্জ জনাব মোহাম্মদ মহসিন আহমেদ-এর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ কুস্তি, বক্সিং, শরীরগঠন, ভারোত্তোলন ও সাম্বো-কুরাশ ক্লাব-এর মনোনীত অফিসিয়াল দল অসাধারণ সাফল্য অর্জন করেছে।

দলটি ১৩টি স্বর্ণপদক, ১টি রৌপ্যপদক এবং ৩টি ব্রোঞ্জপদক জয় করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

অপরদিকে, একই প্রতিযোগিতায় সেনসি আশরাফুল ইসলাম-এর নেতৃত্বে বাংলাদেশ সেলফ ডিফেন্স স্পোর্টস কারাতে একাডেমি, নারায়ণগঞ্জ জেলা ও মুন্সিগঞ্জ জেলার খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত দল ৯টি স্বর্ণপদক, ৯টি রৌপ্যপদক এবং ১২টি ব্রোঞ্জপদক অর্জন করে রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্স-আপ ট্রফি আনুষ্ঠানিকভাবে তুলে দেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন-এর সভাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) জনাব মোঃ বদরুল আমিন এবং ভারপ্রাপ্ত সম্পাদক জনাব মোঃ গোলাম সাব্বির মাসুম। তাঁরা বিজয়ী খেলোয়াড়, প্রশিক্ষক ও কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও সাফল্য অর্জনের জন্য উৎসাহ ও শুভকামনা ব্যক্ত করেন।

এ সময় বিজয়ী খেলোয়াড়দের পদক পরিয়ে দেন এবং মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন একসময়ের কিংবদন্তি খেলোয়াড় ও সফল প্রশিক্ষক শিহান নাজমুল মোরশেদ। তিনি সাম্বো ও কুরাশের কারিগরি দক্ষতা, শৃঙ্খলা, আত্মবিশ্বাস, অধ্যবসায় এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের গুরুত্ব নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। পাশাপাশি তিনি এশিয়ান ইনডোর মার্শাল আর্টস-এ সাম্বো ও কুরাশের সম্ভাবনা এবং ভবিষ্যতে অলিম্পিক পর্যায়ের ইনডোর মার্শাল আর্ট গেমস-এ আরও শক্তিশালী অবস্থান তৈরির প্রত্যাশার কথাও তুলে ধরেন।

এই গৌরবোজ্জ্বল অর্জনে সাম্বো-কুরাশ পরিবার আজ উচ্ছ্বসিত, গর্বিত ও আনন্দিত। এ সাফল্যের জন্য সকল খেলোয়াড়, প্রশিক্ষক, কর্মকর্তা, সংগঠক এবং শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

বাংলাদেশ সাম্বো ও কুরাশ আরও এগিয়ে যাক, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের লাল-সবুজের পতাকা আরও গৌরবের সঙ্গে উড়ুক এবং দেশের জন্য বয়ে আনুক আরও অসংখ্য সাফল্য।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com