1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
সম্পদ ক্রয় ও বিদেশে পাচার,চেকের মাধ্যমে অর্থ স্থানান্তরের অভিযোগ, দেশত্যাগে নিষেধাজ্ঞা সিলেটে সংখ্যালঘু বৃদ্ধা মহিলা পুলিশের নির্যাতনে গুরুতর অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি ছাত্রলীগ নেতার বাবার উপর হামলা ও দোকান ভাংচুর এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ঢাকা ১৪ আসনের এলডিপির মনোনয়ন পেলেন সাংবাদিক সোহেল রানা বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে বিএনপি-আমির খসরু মাহমুদ চৌধুরী আলফাডঙ্গায় সন্ত্রাসী হামলায় জাহেদা বেগম নামে এক বৃদ্ধা মহিলার করুন মৃত্যু সুনামগঞ্জ জগনাথপুর উপজেলায় আওয়ামী নেতা ও সংখ্যালঘু অপহৃত ঘটনা প্রসঙ্গ তথ্য বেগমগঞ্জ সংখ্যালঘু এক বৃদ্ধা হিন্দু মহিলা আইন শৃঙ্খলা সংস্থার অধিনে করুন মৃত্যু রাজধানীর মিরপুরে সার্জেন্ট কর্তৃক সাংবাদিক লাঞ্ছিত

মৌলভীবাজারে আহমেদ উল্লা হত্যার চাঞ্চল্যকর তথ্য

  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৫৮১ বার

আমাদের প্রতিনিধির সংবাদঃ-

মৌলভীবাজার সেন্ট্রাল রোড নাইফ শপিং সেন্টার রাস্তার উপর গত ৮ই জুলাই ২০২১ইং বেলা আনুমানিক ১১ ঘটিকায় দুর্বৃত্তরা বড়হাট গ্রামের সৈয়দ বাহার উল্লার পুত্র সৈয়দ আহমেদ উল্লা (২৯) নামের নিরিহ যুবককে জনসম্মুখে নির্মম কুপিয়ে হত্যাযজ্ঞা চালায়। প্রতিনিধি এই বর্বর হত্যার রহস্য উদ্ঘাটনের লক্ষে নাইফ শপিং মার্কেটে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদে জানতে পারেন যে-ভিকটিম আহমেদ উল্লা তাহার সঙ্গীনিকে নিয়ে শপিং সেন্টার থেকে বের হয়ে রাস্তায় অগ্রসর হওয়ার সময় ৩জন দূর্বৃত্তরা চারিদিক থেকে ঘিড়ে নির্মম ভাবে ২ জনকে প্রহার করতে থাকে। ভিকটিমের সঙ্গিনির চিৎকারে ২/৩জন পথচারীরা তাহাদের রক্ষাকরার চেষ্টা চালায় কিন্তু অস্ত্রধারী দুর্বৃত্তদের ভয়াবহ উগ্রমূখী আক্রমনে সামনে দাড়াতে সাহস পায় নাই। যাহারফলে দুর্বৃত্তরা ঘটনা স্থলে জনগন জড়ো হওয়ার পূর্বেই আহমেদ উল্লাকে ধারালো অস্ত্র দ্বারা নির্মমভাবে কুপিয়ে গুরুতর ক্ষতবিক্ষত অবস্থায় রাস্তায় ফেলে দ্রুত মটোর বাইকে পালিয়ে যায়।

এমতাবস্থায় পথচারিরা ভিকটিমকে দ্রুত সদর হাসপাতালে ভর্তি করলে আহমেদ উল্লাহ চিকিৎসারত বিকাল আনুমানিক ৪ঘটিকায় অতিরিক্ত রক্ত ক্ষরণের কারনে মৃত্যু বরন করে। প্রতিনিধি পরদিন ভিকটিমের আত্নিয়র সাথে যোগাযোগে এই নির্মম হত্যার বাস্তবতার বিষয় জানতে পারেন যে-মৃত আহমেদ উল্লার হবু স্ত্রী মিস-সামিয়াকে স্থানীয় প্রভাবশালী আওয়ামী নেতার সন্ত্রাসী পূত্র মোঃ মাহফুজ দীর্ঘদিন প্রেম নিবেদনে ব্যর্থ হয় এবং জানতে পারে ১০ই জুলাই ২০২১ইং আহমেদ উল্লার সাথে সামিয়ার বিবাহর দিন ধার্য হয়েছে। যাহারফলে মাহফুজ প্রতিহিংসা পড়ায়ন হয়ে সুযোগ মোতাবেক উক্ত দিন ২/৩জন বন্ধুদের সহযোগীতায় এই বর্বরোচীত হত্যাকান্ড সংঘঠিত করে এবং সামিয়াকেও হত্যার চেষ্টা চালালে তিনি গুরুতর আহত অবস্থায় পালিয়ে হাসপাতালে চিকিৎসারত আছে।

প্রতিনিধি সদর থানায় যোগাযোগে জানতে পারেন যে-মৃত আহমেদ উল্লার অভিভাবগ সেই সন্ধায় মাহফুজকে মূখ্য আসামী চিহ্নিত করে অজ্ঞাত আরো ২জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। কিন্তু আইন সংস্থা এখনো কোন অপরাধীকে গ্রেফতার করতে পারেন নাই তবে বিশ্বস্থ সূত্রে জানাযায় যে অপরাধী মাহফুজ পিতার রাজনৈতীক ক্ষমতার জোরে দলবল নিয়ে প্রকাশ্যে বিচরন করছে। এমনকি এই মামলার মূখ্য স্বাক্ষি শোকাহত আহত সামিয়া কে হত্যার চেষ্টায় সর্বত্র তল্লাসি ও পরিবারের উপর বিভিন্ন ভাবে হুমকি ধামকি নির্যাতন চালিয়ে আসছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com