1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
২৪, ২৫ ও ২৬ জুলাই ২০২৬ অনুষ্ঠিত ন্যাশনাল মার্শাল আর্ট ক্লাব কাপ প্রতিযোগিতা-২০২৬ ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় বামনায় পরিবেশ রক্ষায় ‘ইউথ ফর সুন্দরবন’-এর উদ্যোগে বিনামূল্যে পাটের ব্যাগ বিতরণ। কটিয়াদীতে নিখোঁজের ৪ দিন পর জিল্লুর রহমানের মরদেহ উদ্ধার কটিয়াদীতে চাচার বিরুদ্ধে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলার’ প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন সম্পদ ক্রয় ও বিদেশে পাচার,চেকের মাধ্যমে অর্থ স্থানান্তরের অভিযোগ, দেশত্যাগে নিষেধাজ্ঞা সিলেটে সংখ্যালঘু বৃদ্ধা মহিলা পুলিশের নির্যাতনে গুরুতর অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি ছাত্রলীগ নেতার বাবার উপর হামলা ও দোকান ভাংচুর এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত অনার্স ৪র্থ বর্ষের ফলাফল প্রকাশে ৪৮ ঘন্টার আল্টিমেটাম

  • আপডেট টাইম : রবিবার, ৩০ জুন, ২০১৯
  • ৮১৫ বার
ছবি-
বরিশাল প্রতিনিধিঃ
জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত অনার্স ৪র্থ  (২০১৫-১৬) শিক্ষা  বর্ষের ফলাফল প্রকাশের দাবিতে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সকাল ১১ টায় বরিশাল জেলার বিভিন্ন কলেজের ছাত্র/ছাত্রীরা মানববন্ধন করেন । এ সময় ছাত্র নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন অনার্স ৪র্থ (২০১৫-১৬) শিক্ষা বর্ষে  সেশন গত ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও জাতীয় বিশ্ববিদ্যাল কর্তৃপক্ষের অবেলার  কারনে ফেব্রুয়ারীতে পরিক্ষা শুরু হলেও পাঁচটি পরিক্ষার পর করোনা মহামারির কারনে মার্চ মাসে বন্ধ হয়।
কিন্তু বর্তমানে সমস্ত অফিস, ব্যাবসা প্রতিষ্ঠান, সিনেমা হল সহ সকল যোগাযোগ  স্বাভাবিক হলে ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের  পরীক্ষা না নিয়ে সরকার টালবাহানা করতেছে।
ছাত্র ছাত্রীদের পরীক্ষা যথা সময়ে না নেয়ায় তারা অনেক ক্ষতির সম্মখীন হচ্ছে। যার কারণে অনেক পরিবার হতাশাগ্রস্ত হচ্ছে, ছাত্র ছাত্রীরা চলমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবেদন করতে পারছে না, তাই সাধারণ ছাত্র ছাত্রীরা বিগত সেশনের পরীক্ষা এবং তাদের দেয়া পাঁচটি পরীক্ষা ও অন্য চারটি পরীক্ষার ইনকোর্স নাম্বার মূল্যয়ন করে গড় ভিত্তিতে ফলাফল প্রকাশের দাবি জানান ।
এবং এ দাবি মেনে না নিলে সরকার কে আগামী  ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন। এ সময় নেতৃবৃন্দ ৪৮ ঘন্টার ভিতর যদি তাদের দাবি না মানা হয় তাহলে সড়ক অবরোধ সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয় ঘেরাও এর আল্টিমেটাম দেন।
মানববন্ধনে আরো বক্তব্য প্রদান করেন, বরিশাল বিএম কলেজের ছাত্র সগির হোসেন,ফয়সাল মাহমুদ, হাসান মাহমুদ, তাওহীদ ইসলাম,  সরকারি বরিশাল কলেজর ছাত্র, ইলিয়াস হোসেন, মাইনুল ইসলাম,পনির হোসেন,সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ছাত্র, আবির মাহমুদ, ফয়সাল খান,আতিক হোসেন, মহিলা কলেজে ছাত্রী ইসমাত জাহান মুনিয়া,আতিকা ইসলাম,ভোলা সরকারি কলেজে ছাত্র, নাইম হোসেন, মাহতাব,ঝালকাঠি কলেজের রাসেল শরিফ, শামীম সহ বিভিন্ন কলেজের ছাত ছাত্রীবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com