1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
২৪, ২৫ ও ২৬ জুলাই ২০২৬ অনুষ্ঠিত ন্যাশনাল মার্শাল আর্ট ক্লাব কাপ প্রতিযোগিতা-২০২৬ ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় বামনায় পরিবেশ রক্ষায় ‘ইউথ ফর সুন্দরবন’-এর উদ্যোগে বিনামূল্যে পাটের ব্যাগ বিতরণ। কটিয়াদীতে নিখোঁজের ৪ দিন পর জিল্লুর রহমানের মরদেহ উদ্ধার কটিয়াদীতে চাচার বিরুদ্ধে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলার’ প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন সম্পদ ক্রয় ও বিদেশে পাচার,চেকের মাধ্যমে অর্থ স্থানান্তরের অভিযোগ, দেশত্যাগে নিষেধাজ্ঞা সিলেটে সংখ্যালঘু বৃদ্ধা মহিলা পুলিশের নির্যাতনে গুরুতর অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি ছাত্রলীগ নেতার বাবার উপর হামলা ও দোকান ভাংচুর এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল

“সেবা, সম্প্রীতি ও মানবাধিকার”

  • আপডেট টাইম : রবিবার, ৭ অক্টোবর, ২০১৮
  • ১১৩২ বার
ছবি-

আসাদুজ্জামান

“সেবা, সম্প্রীতি ও মানবাধিকার” এই মূলমন্ত্রকে সামনে রেখে রাজধানী ঢাকার বেইলি রোডে অবস্থিত থার্টি থ্রী রেস্টুরেন্টে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা আইনজীবী সমিতির ২০১৮ ব্যাচের সনাতন ধর্মাবলম্বী তরুণ আইনজীবীদের সমন্বয়ে এবং উদ্যেগে গঠিত “ল’ইয়ার্স সম্প্রীতি” সংগঠনটি  ৬ অক্টোবর ২০১৮/ খ্রি. (শনিবার) আত্নপ্রকাশ করে।
আত্মপ্রকাশ অনুষ্ঠান ও মিলনমেলাকে কেন্দ্র করে ঢাকা আইনজীবী সমিতির (২০১৮ ব্যাচের) আইনজীবীরা একত্র হন এবং নিজেদের মধ্যে মতবিনিময় করেন। আগামীদিনে “ল’ইয়ার্স সম্প্রীতি” সংগঠনটি সাধারণ মানুষের আইনি অধিকার প্রতিষ্ঠা, নির্যাতিত ও নিগৃহীত মানুষের পাশে দাঁড়ানো, অধিকার বঞ্চিত হতদরিদ্র মানুষদের আইনি সহায়তা প্রদান, ক্রমান্বয়ে দেশব্যাপী লিগ্যাল ক্যাম্প পরিচালনা ও সর্বোপরি সাধারণ মানুষের সেবায় কাজ করার অভিপ্রায়ে সামনের দিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চায়।
মিলনমেলা ও আত্নপ্রকাশ অনুষ্ঠানে “ল’ইয়ার্স সম্প্রীতি” সংগঠনটির আহ্বায়ক অ্যাডভোকেট জহরলাল দাশ- সৌহার্দ্য সম্প্রীতি ও ভাতৃত্বের দৃঢ় বন্ধন অটুট রেখে “সেবা, সম্প্রীতি ও মানবাধিকার” মূলমন্ত্রকে হৃদয়ে লালন করে মানবতার সেবায় একত্র হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন এবং সর্বসাধারণের সার্বিক সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com