1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
সম্পদ ক্রয় ও বিদেশে পাচার,চেকের মাধ্যমে অর্থ স্থানান্তরের অভিযোগ, দেশত্যাগে নিষেধাজ্ঞা সিলেটে সংখ্যালঘু বৃদ্ধা মহিলা পুলিশের নির্যাতনে গুরুতর অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি ছাত্রলীগ নেতার বাবার উপর হামলা ও দোকান ভাংচুর এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ঢাকা ১৪ আসনের এলডিপির মনোনয়ন পেলেন সাংবাদিক সোহেল রানা বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে বিএনপি-আমির খসরু মাহমুদ চৌধুরী আলফাডঙ্গায় সন্ত্রাসী হামলায় জাহেদা বেগম নামে এক বৃদ্ধা মহিলার করুন মৃত্যু সুনামগঞ্জ জগনাথপুর উপজেলায় আওয়ামী নেতা ও সংখ্যালঘু অপহৃত ঘটনা প্রসঙ্গ তথ্য বেগমগঞ্জ সংখ্যালঘু এক বৃদ্ধা হিন্দু মহিলা আইন শৃঙ্খলা সংস্থার অধিনে করুন মৃত্যু রাজধানীর মিরপুরে সার্জেন্ট কর্তৃক সাংবাদিক লাঞ্ছিত

দুঃস্থ ও প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ১৬৫৩ বার
ছবি-

দুঃস্থ ও প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে তিনশতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে। গতকাল মঙ্গলবার (২৭ এপ্রিল) রাজধানীর ধানমন্ডির ৩ নং রোড এলাকার অসহায় দুঃস্থ রোজাদারদের মধ্যে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন সানি ।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর ধানমন্ডির জিগাতলা সংলগ্ন ফুটপাতে জ্বরাজীর্ন পোশাকে একদল মানুষ সুশৃঙ্খল সারিতে বসে আছে। এই চিত্র শুধু একদিনের নয়, বরং প্রতিদিনের। সন্ধ্যার আগ মহুর্ত্বে চোখে পড়লো বক্সে রাখা খাবারের প্যাকেট, আর প্যাকেটে রয়েছে রোজাদারদের জন্য ইফতার সামগ্রী। বিতরণে নেই কোনো জাকজমকতা, নেই কোনো বিশেষ আয়োজন। এ যেন নিভৃতে মানব সেবার এক দৃষ্টান্ত।

ইফতার বিতরনের আয়োজন সম্পর্কে সংগঠনটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন সানি বলেন, করোনার প্রথম ঢেউয়ের সময় মানুষের খাবারের কষ্ট দেখে আমি এই উদ্যোগ নেই। সেসময় তিন মাসেরও অধিক সময় আমি অসহায় দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণের করেছি। এবারে করোনার ২য় ঢেউ শুরু হবার পর সরকার যখন লকডাউন ঘোষনা করে তারপরেই রোজা শুরু হয়। গরীব অসহায় মানুষগুলোর ইফতারে সহযোগিতা করার লক্ষে আমি নিজের হাতে রান্না করে খাবার বিতরণ করছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com