1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
২৪, ২৫ ও ২৬ জুলাই ২০২৬ অনুষ্ঠিত ন্যাশনাল মার্শাল আর্ট ক্লাব কাপ প্রতিযোগিতা-২০২৬ ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় বামনায় পরিবেশ রক্ষায় ‘ইউথ ফর সুন্দরবন’-এর উদ্যোগে বিনামূল্যে পাটের ব্যাগ বিতরণ। কটিয়াদীতে নিখোঁজের ৪ দিন পর জিল্লুর রহমানের মরদেহ উদ্ধার কটিয়াদীতে চাচার বিরুদ্ধে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলার’ প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন সম্পদ ক্রয় ও বিদেশে পাচার,চেকের মাধ্যমে অর্থ স্থানান্তরের অভিযোগ, দেশত্যাগে নিষেধাজ্ঞা সিলেটে সংখ্যালঘু বৃদ্ধা মহিলা পুলিশের নির্যাতনে গুরুতর অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি ছাত্রলীগ নেতার বাবার উপর হামলা ও দোকান ভাংচুর এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পেলেন পুষ্পিতা

  • আপডেট টাইম : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১১০৯ বার

তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী নুজহাত সাবিহা পুষ্পিতা ঐক্যডটকমডটবিডি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২২ এ নবাগত ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নবাগত শিল্পী হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন।

সম্প্রতি পদ্মার পাড়ে শেখ রাসেল সেনানিবাসে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে “বসন্ত কাছে এলো” শীর্ষক শিরোনামে প্রকাশিত গানটির জন্য তিনি এই অ্যাওয়ার্ড পান। গানটির গীতিকার ছিলেন তারেক আনন্দ এবং সুর ও সঙ্গীতায়োজক সজীব দাস। গানটির ভিডিও নির্মানে সার্বিক নির্দেশনায় ছিলেন ইজাজ খান স্বপন।

পুষ্পিতা বলেন, “গানটি আমার খুব পছন্দের একটি মৌলিক গান। আমি যে ধরনের গান গেয়ে থাকি একদম সেইধরনের একটি গান। এই গানে পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে। সেই সাথে মনে হচ্ছে দায়িত্ব আরো বেড়ে গিয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সামনে আরো সুন্দর কিছু বাংলা গান উপহার দিতে পারি।”
গানটি সম্পর্কে গীতিকার তারেক আনন্দ বলেন, পুষ্পিতা খুব যত্ন সহকারে গানটি করেছে গানটির ব্যাপারে আমি খুব আশাবাদী ছিলাম।

সম্প্রতি শেখ রাসেল সেনানিবাসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।

উল্লেখ্য, “বসন্ত কাছে এলো” গানটি পুষ্পিতার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে গতবছর অবমুক্ত করা হয়। বিভিন্ন মহলে গানটি ব্যাপকভাবে প্রশংসা কুঁড়িয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com