1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
বৃষ্টির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরীর মৃত্যু ছাত্র জীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় দিনাজপুরের বিরামপুর রেলস্টেশন যেন প্রকৃতির কোলে এক নান্দনিক ঠিকানা বরেন্দ্র ববহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নয় নির্বাহী প্রকৌশলীকে দুদকের তলব ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় ২৪, ২৫ ও ২৬ জুলাই ২০২৬ অনুষ্ঠিত ন্যাশনাল মার্শাল আর্ট ক্লাব কাপ প্রতিযোগিতা-২০২৬ ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় বামনায় পরিবেশ রক্ষায় ‘ইউথ ফর সুন্দরবন’-এর উদ্যোগে বিনামূল্যে পাটের ব্যাগ বিতরণ।

ছাগলে গাছের পাতা খেয়ে ফেলাকে কেন্দ্র করে কৃষককে কুপিয়ে হত্যা।

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৫২৭ বার

এম এ বাশার মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে ছাগল কাঠাল গাছের পাতা খাওয়া কে কেন্দ্র করে বিল্লাল সরকার (৪২) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছ। বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পশ্চিম ইউনিয়নের এলখাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক বিল্লাল সরকার এলখাল গ্রামের মৃত ইসমাইল সরকারের ছেলে। সরে জমিনে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে এলখাল গ্রামের বিল্লাল সরকারের নতুন বাড়িতে লাগানো কাঁঠাল গাছের পাতা খেয়ে ফেলে পার্শ্ববর্তী বাড়ির কালন মিস্ত্রির ছেলে জাকির হোসেনের দুইটি ছাগল।

গাছের পাতা খেয়ে ফেলায় বিল্লালের বড় ভাই মৃত খলিল সরকারের স্ত্রী সেলিনা আক্তার ছাগল দুটিকে বাড়িতে এনে বেঁধে রাখে। বিষয়টি জানতে পেরে বিকাল ৫ টার দিকে কালন মিস্ত্রির পরিবারের সদস্যরা ছাগল দুটিকে ছুটিয়ে আনতে গেলে তাদের মধ্যে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।
একপর্যায়ে কালন মিস্ত্রি তার ছেলে জাকির হোসেন ও পরিবারের অন্যান্য সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিল্লাল সরকারের বাড়ীতে এসে হামলা চালায়।হামলার একপর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয় বিল্লাল সরকার।পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি এবং মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com