1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
বৃষ্টির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরীর মৃত্যু ছাত্র জীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় দিনাজপুরের বিরামপুর রেলস্টেশন যেন প্রকৃতির কোলে এক নান্দনিক ঠিকানা বরেন্দ্র ববহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নয় নির্বাহী প্রকৌশলীকে দুদকের তলব ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় ২৪, ২৫ ও ২৬ জুলাই ২০২৬ অনুষ্ঠিত ন্যাশনাল মার্শাল আর্ট ক্লাব কাপ প্রতিযোগিতা-২০২৬ ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় বামনায় পরিবেশ রক্ষায় ‘ইউথ ফর সুন্দরবন’-এর উদ্যোগে বিনামূল্যে পাটের ব্যাগ বিতরণ।

শিল্পীদের ঐক্যবদ্ধ হবার আহ্বান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের

  • আপডেট টাইম : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৪৪৮ বার

নিজস্ব প্রতিবেদক:

মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশর সংস্কৃতির উন্নয়ন ও শেখ হাসিনার উন্নত দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে নতুন কমিটি গঠন করলো বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।

সোমবার (১৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাবেক সংসদ সদস্য নায়ক ফারুক এর ছেলে রওশন হোসেন পাঠান শরৎকে সভাপতি ও
মোঃ সাজ্জাদুল হক লিকু সিকদার কে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির নেতৃবৃন্দরা।

এসময় বিভিন্ন নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সব সময় দেশের পক্ষে দেশের মানুষের পক্ষে কাজ করে গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এজন্য জোটের নতুন সভাপতি প্রয়াত চিত্রনায়ক ও সংসদ সদস্য ফারুক হোসেন পাঠানের সন্তান শরৎ হোসেন পাঠানকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান।

সংগঠনটির কেন্দ্রীয় নেতা অনজন রহমান, চ্যানেল আই, উপদেষ্টা প্রেস উইং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতিত্বে ও আরিফ হোসেন, এটিএন বাংলা, উপদেষ্টা প্রেস উইং এর সঞ্চালনায়,পরিচিতি ও মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নতুন দায়িত্ব প্রাপ্ত সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগ নেতা বর্তমান সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মোঃ সাজ্জাদুল হক লিকু সিকদার সহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা চিত্র নায়িকা দিলারা ইয়াসমিন, কার্যকরী সভাপতি এম এ মিলন মিয়া, সহ-সভাপতি জাহিদুল হক, মিডিয়া উয়িংয়ের প্রধান অনজন রহমান, সহ- সভাপতি ভিপি শামীম সহ আরো অনেকে।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্নার মাগফেরাত কামনা ও জননেত্রী শেখ হাসিনার হাত ধরে পূণরায় ক্ষমতায় আসার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com