আমাদের সংবাদ প্রতিনিধি ফেনী সদর থেকে প্রেরিত সংবাদ: অদ্য সোমবার ১৪ই অক্টোবর ২০২৪ইং ভোরে সদর হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত শহিদুল ইসলাম ছোটন (২৭), পিং-নুরুল ইসলাম, সাং-ফেনী পৌরসভা ১৭নং ওয়ার্ড অন্তর্ভুক্ত রামপুর গ্রামের স্থায়ি বাসিন্দা নিরিহ বিএনপি সদস্য ও আজিজ ওয়ার্কশপের কর্মচারী ম্যানেজারের নির্মম নির্যাতনে মৃত্যু ঘটে। এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে প্রতিনিধি হাসপাতালে যোগাযোগে জানতে পারেন যে-গত ১২/১০/২৪ইং বিকালে ছোটনকে রক্তাত্ত জ্ঞানহীন গুরুত আহত অবস্থায় সদর হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করাহয়। ডাক্তার নিশ্চিত করেন যে-ভিকটিম গুরুতর মাথায় আঘাৎ প্রাপ্তের কারনে অতিরিক্ত রক্ত ক্ষরন হয় এবং মুমূর্ষু অবস্থায় তাকে জরুরী বিভাগে হাজির করাহলে তাৎক্ষনিক আই.সি.ইউতে নিবির পরিচর্যায় রাখা হয়। উল্লেখ্য মস্তিষ্কে গুরুতর ক্ষত আঘাৎ ও অনিয়ন্ত্রীত রক্তক্ষরনের কারনে রুগি সম্পূর্ন অচেতন অবস্থায় তাকে রক্ত দেওয়া হয় কিন্তু পরিস্থিতির আরো অবনতী ঘটাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে প্রেরনের প্রস্তুতি চলমান ছিল। অত্যন্ত দূঃখজনক যে-তিনি ঢাকা নেওয়ার পূর্বেই অদ্য ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই মৃত্যুর রহস্য উৎঘাটনের জন্য প্রতিনিধি প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদে জানতে পারেন যে-গত ১২ই অক্টোবর দুপুরে “আজিজ ওয়ার্কশপে” চাদাঁবাজ দুর্বৃত্তদের হামলা ভাঙ্গচুড় ও লুটপাটে প্রচুর ক্ষতী সাধীত হয়। কিন্তু ওয়াকশপের কর্মচারী শহিদুল ইসলাম ছোটন বিএনপি সমর্থীক হওয়াতে মালিকের ধারনা যে-ছোটনের চক্রান্তে বিএনপির দূর্বৃত্তরা হামলা লুটপাট সংঘঠিত করেছে। বিধায় আওয়ামীলীগ সমর্থীত দোকানের ম্যানেজার নুর হোসেন তাকে ষ্টীলের বার দিয়ে নির্মম প্রহার করাতে ভিকটিম মাথায় গুরুতর আঘাৎ প্রাপ্তহয়ে জ্ঞান হাড়িয়ে লুটিয়ে পড়ে। স্থানিয় লোকজন তাকে সদর হাসপাতালে ভর্তি করেন কিন্তু উপযুক্ত চিকিৎসার অভাবে ছোটন মৃত্যু বরন করে। এই নির্মম হত্যার ঘটনাটি এলাকায় চরম শোকের সৃষ্টি হওয়াতে স্থানিয় বিএনপি নেতা জনাব আজগর আলী বাদী হয়ে অদ্য সন্ধায় ম্যানেজার নুর হোসেন ও মালিক মীর সবুজ হোসেন, উভয়ের পিতা-জাফর আহমেদ, সাং-ফেনী পৌরসভা ৭নং-ওয়ার্ড অন্তর্ভুক্ত বারাহিপুর গ্রামের স্থানিয় বাসিন্দা কে অপরাধী চিহ্নিত করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ আসামীদ্বয়কে গ্রেফতার করতে দোকানে গৃহে অভিযান চালালে তারা পূর্ব থেকেই আত্মগোপনে আছে।
পুলিশ প্রশাসনকে এই হত্যার বিষয় জিজ্ঞাসাবাদে জানাযায় যে-প্রাথমিকভাবে এই ঘটনাটি হত্যাকান্ড হিসাবে বিবেচীত তবে তদন্তে প্রকৃত ঘটনা উৎঘাটন ও হত্যার মূল রহস্য জানাযাবে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে কিন্তু এখনো আসামিদের গ্রেফতার করা সম্ভব হয় নাই।
Leave a Reply