1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
সম্পদ ক্রয় ও বিদেশে পাচার,চেকের মাধ্যমে অর্থ স্থানান্তরের অভিযোগ, দেশত্যাগে নিষেধাজ্ঞা সিলেটে সংখ্যালঘু বৃদ্ধা মহিলা পুলিশের নির্যাতনে গুরুতর অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি ছাত্রলীগ নেতার বাবার উপর হামলা ও দোকান ভাংচুর এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ঢাকা ১৪ আসনের এলডিপির মনোনয়ন পেলেন সাংবাদিক সোহেল রানা বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে বিএনপি-আমির খসরু মাহমুদ চৌধুরী আলফাডঙ্গায় সন্ত্রাসী হামলায় জাহেদা বেগম নামে এক বৃদ্ধা মহিলার করুন মৃত্যু সুনামগঞ্জ জগনাথপুর উপজেলায় আওয়ামী নেতা ও সংখ্যালঘু অপহৃত ঘটনা প্রসঙ্গ তথ্য বেগমগঞ্জ সংখ্যালঘু এক বৃদ্ধা হিন্দু মহিলা আইন শৃঙ্খলা সংস্থার অধিনে করুন মৃত্যু রাজধানীর মিরপুরে সার্জেন্ট কর্তৃক সাংবাদিক লাঞ্ছিত

করোনার লকডাউনে ডাকাতিতে জড়িয়ে পড়ছে কর্মহীন মানুষেরা

  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৬৮৮ বার
ছবি-

দীন ইসলাম

করোনা পরিস্থিতে কর্মহীন হয়ে পড়ায় ডাকাতির সাথে জড়িয়ে যুক্ত হয়ে পড়েছে  কয়েকটি চক্র। লকডাউনের সুযোগে স্বল্প সময়ে অধিক লাভের আশায় তৎপর হয়ে উঠেছে কাজকর্মহীন অনেকেই। বর্তমানে রাজধানীতে ডাকাতির সাথে জড়িত তিনটি চক্র রয়েছে। দুটি চক্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরাও পড়েছে। অপর একটি চক্রের সন্ধান করছে পুলিশ।

শনিবার ১০ জুলাই বিকেলে মিরপুর উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এ জেড এম তৈমুর রহমান। মিরপুর বেড়িবাঁধ এলাকায় একটি ডাকাতির ঘটনা তদন্ত করতে গিয়ে এসব তথ্য পায় পুলিশ।

তৈমুর জানান, ৬ জুলাই রাতে শাহআলী থানাধীন চিড়িয়াখানার লেক এর দক্ষিণে এইচ ব্লক এর সামনে মুরগি বোঝাই একটি পিকআপভ্যান আটকে মুরগি বোঝাই পিকআপ নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন তথ্যের ভিত্তিতে ৯ জুলাই কেরানীগঞ্জ কলাতিয়া বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়। এসময় ডাকাতির সাথে জড়িত হৃদয়, সোহেল রানা এবং রায়হানকে গ্রেফতার করা হয়। ডাকাতির ঘটনার সাথে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, একটি মোবাইল ফোন নগদ টাকা উদ্ধার করা হয়। এসময় পিকআপ এর মালিক ও চালক রায়হান এরই মধ্যে এ ঘটনার দায় স্বীকার করেছে।

তৈমুর রহমান আরও বলেন, লকডাউন কে কেন্দ্র করে অনেকে অপরাধে জড়িয়ে পড়ছে। যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। তবে অপরাধীরা মিরপুর কে বেছে নেয় কারণ অপরাধ করে পালিয়ে যেতে পারে অপরাধ চক্রের সদস্যরা। লকডাউন কেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা বাড়ানো হয়েছে।

রাতে বেড়িবাধ এলাকাটি অপরাধপ্রবণ হয়ে পড়ে এ বিষয়ে কি ব্যবস্থা নেয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে পুলিশের কর্মকর্তা বলেন, অপরাধ নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি। লকডাউন কে কেন্দ্র করে রাতেও আমাদের চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দারুসসালাম জোনের সিনিয়র পুলিশ সুপার মিজানুর রহমান, শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান, শাহ আলী থানার পরিদর্শক তদন্ত মেহেদী হাসান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com