চান্দিনা গামী মাক্রোবাসে অস্ত্রধারী দুর্বৃত্তর হামলা ও গোলাগুলিতে নিরিহ যাত্রি বৃদ্ধর মৃত্যুর ঘটনা।
আমাদের সংবাদ প্রতিনিধি কুমিল্লা চান্দিনা উপজেলার কুটুমপুর এলাকা থেকে প্রেরীত সংবাদ অদ্য শনিবার ১৫ই জুলাই ২০২৩ইং বেলা ১১.০০ ঘটিকায় একদল আগ্নে অস্ত্রধারী মাক্স পরিহিত দুর্বৃত্তরা চান্দিনাগামী একটি মাক্রোবাসে উপর অতর্কিত হামলা ও গোলাগুলি নিক্ষেপকরে ঘটনাস্থলে মোঃআব্দুল মালেক ৭৭ বৎসর বয়সী এক বৃদ্ধাকে হত্যাযজ্ঞসহ ৩ জন যাত্রিকে গুরুতর আহত করে পালিয়ে যায়। প্রতিনিধি এই বিষয় এলাকায় প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদে জানতে পারেন যে-কুটুমপুর বাসষ্টেন্ডের থেকে আনুমানিক ৫০০গজ দুরে ৪/৫ জন মাক্স পরিহিত দুর্বৃত্তরা ২টি মোটর বাইকে মাইক্রোবাসটি ঘিড়ে ফেলে এবং এলোপাথারী গোলাগুলি করতে দেখা যায়। স্থানিয় লোকজন দূর থেকে ঘটনাটি অবলকন করেন কিন্তু সন্ত্রাসীদের গোলাগুলির ভয়ে তাৎক্ষনিক কেউ সেখানে যাওয়ার সাহস করতে পারে নাই এবং গোলাগুলি চলাকালিন ২/৩জন যাত্রিরা পালিয়ে যাওয়ার সময় ২জন দূর্বৃত্ত ধারালো অস্ত্র দ্বারা তাদের কুপিয়ে গুরুতর আহত করে ফাকা গুলি করতে করতে দ্রুত মোটর বাইকে পালিয়ে যায়। এমতাবস্থায় এলাকাবাসি পুলিশকে ফোনে অবগতকরে ঘটনা স্থলে গুলি বিদ্ধ রক্তাক্ত অবস্থায় গাড়ীর মধ্যে মৃত বৃদ্ধসহ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথে পুলিশ দ্রুত উপস্থিত হয়ে লাশ জব্দ ও ময়না তদন্তের জন্য মৃত দেহ সদর হাসপাতালে প্রেরন করেন এবং উপস্থিত ব্যক্তিদের বয়ান লিপিবদ্ধ করেন। এই নির্মম হত্যাকান্ডর বিষয় গুরুতর আহত রুবেল, মানিক, মেহেদিকে জিজ্ঞসাবাদে জানা যায় যে-দূর্বৃত্তরা ইলিয়টগঞ্জের কুখ্যাত চাদাঁবাজ খুনী সন্ত্রাসী বাচ্চু মেম্বরসহ ইসমাইল, উজ্জল, আমির, মনির, দেলোয়ার আরো একাধীক সন্ত্রাসীরা ব্যবসা ও চাদাঁবাজিকে কেন্দ্রকরে এই নির্মম হত্যাকান্ড সংঘঠিত করেছে। ফলে পুলিশ ফোর্স ভিকটিম পরিবারের অভিযোগ প্রাথমিক তথ্য বিবরনীতে রেকর্ড করে তাৎক্ষনিক তাদের সুচিকিৎসার জন্য চান্দিনা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করেন। এই সংবাদ প্রকাশিত হওয়ার পূর্ব পর্যন্ত পুলিশ ফোর্স কাউকে গ্রেফতার করেন নাই তবে থানার অফিসার ইনচার্জ নিশ্চিত করেন যে ভিকটিম পরিবার মামলার দায়ের করারপর সন্দেহভাজনদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহন করবেন।
Leave a Reply