1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
বামনায় পরিবেশ রক্ষায় ‘ইউথ ফর সুন্দরবন’-এর উদ্যোগে বিনামূল্যে পাটের ব্যাগ বিতরণ। কটিয়াদীতে নিখোঁজের ৪ দিন পর জিল্লুর রহমানের মরদেহ উদ্ধার কটিয়াদীতে চাচার বিরুদ্ধে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলার’ প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন সম্পদ ক্রয় ও বিদেশে পাচার,চেকের মাধ্যমে অর্থ স্থানান্তরের অভিযোগ, দেশত্যাগে নিষেধাজ্ঞা সিলেটে সংখ্যালঘু বৃদ্ধা মহিলা পুলিশের নির্যাতনে গুরুতর অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি ছাত্রলীগ নেতার বাবার উপর হামলা ও দোকান ভাংচুর এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ঢাকা ১৪ আসনের এলডিপির মনোনয়ন পেলেন সাংবাদিক সোহেল রানা বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে বিএনপি-আমির খসরু মাহমুদ চৌধুরী

প্রস্তাবিত গণমাধ্যম আইন সাংবাদিকদের স্বার্থে প্রত্যাহার করুন: এ্যাবজা

  • আপডেট টাইম : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৭০৪ বার

স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদে উত্থাপিত গণমাধ্যম আইন প্রত্যাহারের দাবি জানিয়েছে সাংবাদিক সংগঠনের নতুন জোট এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন এ্যাবজার নেতৃবৃন্দ। বাংলাদেশ প্রেস কাউন্সিল হলরুমে সংগঠনের সাংগঠনিক সভা ও লোগো উন্মোচন অনুষ্ঠানে নেতৃবৃন্দ এ দাবি জানান।

শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত অলোচনা সভায় এ্যালায়েন্স অব বাংলাদেশ অর্গানাইজেশন (এ্যাবজা)’র আহবায়ক জাষ্টিস ফর জার্নালিস্টের মহাসচিব শাহিন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন বিএফইউজে নেতা ও প্রেস কাউন্সিল সদস্য ড: উৎপল কুমার সরকার। জোটের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন এ্যাবজার সদস্য সচিব ও বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

যুগ্ম-আহবায়ক মোমিন আনসারীর সঞ্চালনায় সভায় জাস্টিস ফর জার্নালিস্ট সভাপতি মো: কামরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান, আমরা একাত্তর প্রজন্মের সভাপতি সালমান মাহমুদ, বাংলাদেশ প্রেস ক্লাব সভাপতি ফরিদ খান, এনপিএস চেয়ারম্যান মাহবুবুল ইসলাম, বাংলাদেশ নারী সাংবাদিক সংস্থার সামসুন্নাহার বিথী, বিডি ন্যাশনাল টিভির চেয়ারম্যান নুরুল ইসলাম আকন্দ, ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব সৈয়দ মনিরুল হক নোবেল, বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের সদস্য রফিকুল ইসলাম মীরপুরী, বিএমএসএফ ঢাকা জেলার সাধারণ সম্পাদক সেলিম নিজামী, বাংলাদেশ অনলাইন রিপোর্টার্স ক্লাবের সম্পাদক মো: সাইফুল্লাহ খান, বিএমএসএফের স্থায়ী কমিটির সদস্য মোস্তাক খান, বিএমএসএফের নারী সম্পাদক সানজিদা আক্তার, এখলাস উদ্দিন রিয়াদ, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, আলতাফ হোসেন, আনিস লিমন, ইউসুফ আলী খান, শফিউল আলম,সুমন খান প্রমূখ।

বক্তরা গণমাধ্যম চাকরি বিধিমালা আইন ২০২২ কোন ভাবেই সংশোধন যোগ্য নয়, প্রত্যাহার করতে হবে। আগামী ডিসেম্বরে জোটের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে কাউন্সিলের ঘোষণা করা হয়।

সভায় সংগঠন সমুহের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়। উল্লেখ্য, সম্প্রতি সাংবাদিকদের ২৫টি সংগঠনের সমন্বয়ে জোটটি গঠনের পর এটি দ্বিতীয় সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com