1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
২৪, ২৫ ও ২৬ জুলাই ২০২৬ অনুষ্ঠিত ন্যাশনাল মার্শাল আর্ট ক্লাব কাপ প্রতিযোগিতা-২০২৬ ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় বামনায় পরিবেশ রক্ষায় ‘ইউথ ফর সুন্দরবন’-এর উদ্যোগে বিনামূল্যে পাটের ব্যাগ বিতরণ। কটিয়াদীতে নিখোঁজের ৪ দিন পর জিল্লুর রহমানের মরদেহ উদ্ধার কটিয়াদীতে চাচার বিরুদ্ধে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলার’ প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন সম্পদ ক্রয় ও বিদেশে পাচার,চেকের মাধ্যমে অর্থ স্থানান্তরের অভিযোগ, দেশত্যাগে নিষেধাজ্ঞা সিলেটে সংখ্যালঘু বৃদ্ধা মহিলা পুলিশের নির্যাতনে গুরুতর অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি ছাত্রলীগ নেতার বাবার উপর হামলা ও দোকান ভাংচুর এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল

প্রার্থনা ফারদিন দীঘির ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট।

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ১০৬১ বার
ছবি-

বিনোদন ডেস্ক:

সিনেমার পাশাপাশি যোগাযোগ মাধ্যমেও সমান জনপ্রিয় এ অভিনেত্রী। বিশেষ করে টিকটক ভিডিও করে বেশ আলোচনায় আছেন তিনি। অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি সম্প্রতি নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
তবে এরই মধ্যে বিড়ম্বনায় পড়েছেন দীঘি। ফেসবুকে তার নামে একাধিক পেজ দেখা যাচ্ছে। যার মধ্যে একটির ফলোয়ার সংখ্যা ২৭ লাখেরও বেশি। আর আরেকটিতে ১ লাখ ৭৬ হাজারের বেশি।

প্রার্থনা ফারদিন দীঘির নামে এসব ফেক পেজ থেকে বিভিন্ন সময় বিভ্রান্তিকর পোস্ট করা হয়। যাতে বেশ বিরক্ত এ অভিনেত্রী। এসব পেজ বন্ধে শিগগির উদ্যোগ নেবেন এ অভিনেত্রী।

দীঘি বলেন, অনকেই আমার নামে ভুয়া ফেসবুক পেজ খুলেছেন। সেগুলোর কর্মকাণ্ডে আমি বেশ বিরক্ত এবং বিব্রত। এতে আমার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। আমি পেজগুলো বন্ধের উদ্যোগ নেব, প্রয়োজন হলে আইনের সাহায্যও নেবো।

শিশুশিল্পী হিসেবে বাংলা চলচ্চিত্রে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল দীঘি। তার অভিনীত ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রেম’সহ একাধিক ছবি ব্যবসা সফল হয়। বলা যায় সে সময়টাতে তাকে ঘিরেই বেশ কয়েকটি ছবির কাহিনী তৈরি করা হয়েছিল। কিন্তু একটা সময়ে এসে চলচ্চিত্রে দীর্ঘ বিরতি দেয় দীঘি।

এবার সে বিরতি ভেঙে আবার ক্যামেরার মুখোমুখি হল দীঘি। শাপলা মিডিয়ার ব্যানারে দুটি ছবিতে নায়িকা চরিত্রে চুক্তিবদ্ধ হন তিনি। একটি ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, আরেকটি ছবির নাম ‘ধামাকা’।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com