আমাদের সংবাদ প্রতিনিধির মঈন উদ্দিনঃ-ফেনী সদর উপজেলা পাচগাছিয়া ইউনিয়ন পরিষদ অর্ন্তভুক্ত বগইড় গ্রামের বাসিন্দা মোঃ শহিদ উল্লাহর কিশোরী কন্যা স্যুইটি আক্তার (১৫) ৯ম শ্রেনীর স্কুল ছাত্রি গত শুক্রবার ২৭শে সেপ্টেম্বর ২০২৪ইং সন্ধা আনুমানিক ৭.৩০ ঘটিকায় নিজ বাড়ীর পরিত্যাক্ত কক্ষে শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে। এই নির্মম আত্মহত্যার ঘটনার অনুসন্ধানে সংবাদ প্রতিনিধি এলাকাবাসিকে জিজ্ঞাসার মাধ্যমে জানতে পারে যে, প্রেম ঘটিত কারনে স্যুইটি আত্নহত্যা করেছে, আবার কেউবা সন্দেহ/ধারনা করছে যে, স্যুইটির প্রেমীক ষড়যন্ত্র মূলক তাকে পুড়িয়ে হত্যা করেছে। যারপর বিষয়টি এলাকায় চরম জটিলতার সৃষ্টি করলে একপর্যায় ভিকটিম স্যুইটির নিকটতম এক আত্মিয় (নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক) নিশ্চিত করেন যে, এলাকার বখাটে লম্পট যুবক তারেক হোসেনের ফাদপাতা গভীর প্রেমে জড়িয়ে অন্তস্বত্তা হয়ে পরলে স্যুইটি দিশেহাড়া হয়ে প্রেমিকাকে দ্রুত বিবাহের চাপ দিলে ছেলেটি বিভিন্ন মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারনা করতে থাকে। ফলে একপর্যায় ঘটনাটি সুইটির অভিভাবগক/আত্মিস্বজন জানতে পারলে সে নিরুপায় ও বাধ্য হয়ে পারিবারীক মান-সম্মানের উপর গভীর গুরুত্ব দিয়ে উক্ত সন্ধায় শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। আত্মিয় ব্যক্তি আরো দাবী করেন যে, এই অনৈতীক প্রেমের সম্পর্ক ও নির্মম আত্ম-হত্যার পিছনে এলাকার কিছু রাজনৈতীক প্রভাবশালী ব্যক্তির পারিবারীক শত্রুতার প্রতিশোধ হিসাবে নিরিহ কিশোরী মেয়ে স্যুইটি চক্রান্তের শিকার ও উস্কানিতে বিপথ গামীহয়ে প্রেমের ফাদেপড়ে অন্তস্বত্তা হয়েছে। এই বিষয় সংবাদ প্রতিনিধি থানায় যোগাযোগ করলে ডিউটি অফিসার প্রাথমিক ভাবে নিশ্চিতকরেন যে, ময়নাতদন্ত রিপোর্ট অনুসারে ভিকটিম সুইটি ১৪/১৫ সপ্তাহের অন্তস্বত্তা ছিল এবং এটাকে আপাতত আত্মহত্যা হিসাবে গন্য করা হয়েছে। তিনি আরো নিশ্চিত করেন এই অপমৃত্যু/আত্মহত্যার বিরুদ্ধে ভিকটিমের পিতা মোঃ শহিদ উল্লাহ বাদীহয়ে এলাকার ২জন ব্যক্তিকে সন্দেহাতী অপরাধী হিসাবে অদ্য সকালে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। ফলে আইন সংস্থা এজাহার ভুক্ত মূখ্য আসামী তারেক হোসেন বয়স আনুমানিক ২৭/২৮, পিতা-নজির মিয়া, সাং-লক্ষিয়ারা, ২নং-ওয়ার্ডে বাসিন্দা, ২য় উস্কানিদাতা প্রতিবেশী শত্রু আমিনুল ইসলাম মুন্না, বয়স আনুমানিক ৩৩/৩৫, পিতা-আব্দুল মালেক, সাং-বাদীর প্রতিবেশী বারেক মাষ্টার বাড়ী, বগইড় এর বাসিন্দাকে পুলিশ ফোর্স গ্রেফতার করতে সর্বত্র তল্লাসি চালিয়ে আসছে কিন্তু তাহারা ঘটনার দিন থেকে পলাতক বা আত্মগোপনে আছে।
Leave a Reply