1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
বৃষ্টির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরীর মৃত্যু ছাত্র জীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় দিনাজপুরের বিরামপুর রেলস্টেশন যেন প্রকৃতির কোলে এক নান্দনিক ঠিকানা বরেন্দ্র ববহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নয় নির্বাহী প্রকৌশলীকে দুদকের তলব ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় ২৪, ২৫ ও ২৬ জুলাই ২০২৬ অনুষ্ঠিত ন্যাশনাল মার্শাল আর্ট ক্লাব কাপ প্রতিযোগিতা-২০২৬ ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় বামনায় পরিবেশ রক্ষায় ‘ইউথ ফর সুন্দরবন’-এর উদ্যোগে বিনামূল্যে পাটের ব্যাগ বিতরণ।

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৬৫৬ বার
ছবি-

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ও ওভারটাইমের টাকার দাবিতে হাসেম ফুড লিমিটেড নামের এক কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।বৃহস্পতিবার (১ জুলাই) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এসময় শ্রমিকরা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে ঢাকা-সিলেট মহাসড়কের দু’পাশে দীর্ঘ ৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।যানজটে আটকা পড়ে কয়েক শতাধিক মালবাহী যানবাহন। খবর পেয়ে কাচঁপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও ভুলতা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শ্রমিকরা জানান, হাসেম ফুড লিমিটেড কারখানায় জুস, ক্যান্ডি, বিস্কুট, লাচ্ছি সেমাইসহ বিভিন্ন পণ্য তৈরি করে থাকে। এ কারখানায় প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করেন। গত দুইমাসের ওভারটাইমের টাকা, বকেয়া বেতন ও বেতন বাড়ানোর জন্য কারখানার শ্রমিকরা বেশ কিছুদিন ধরে মালিকপক্ষকে বলে আসছিলেন। কিন্তু এগুলো পরিশোধের ব্যাপারে মালিকপক্ষ টালবাহানা করছিল।শ্রমিকরা অভিযোগ করে বলেন, ওভারটাইমের টাকা, বকেয়া বেতন ও বেতন বাড়ানোর কথা বললে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শ্রমিকদের মারধর ও চাকুরিচ্যুত করার হুমকি দেন। ওভারটাইমের বেতন না পাওয়ায় শ্রমিকদের সংসার চালাতে কষ্ট হচ্ছে। বেশিরভাগ শ্রমিকেরই কয়েক মাসের ঘরভাড়া জমে আছে। তাই বাধ্য হয়ে শ্রমিকরা রাস্তায় নেমেছেন।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাজিমউদ্দিন বলেন, ‘মালিকপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। আগামী ৫ জুলাই শ্রমিকদের দুইমাসের বকেয়া ওভারটাইমের টাকা দিয়ে দেয়া হবে। বাকিটা ঈদের আগের পরিশোধ করে দেয়া হবে।’হাসেম ফুড লিমিটেডের অ্যাডমিন ইনচার্জ ইঞ্জিনিয়ার সালাউদ্দিন বলেন, ‘করোনার কারণে কোম্পানি আর্থিকভাবে চাপে আছে। তাই শ্রমিকদের বেতন ও ওভারটাইমের টাকা দিতে একটু দেরি হয়েছে। আগামী ৫ জুলাই দুই মাসের ওভারটাইমের টাকা ও বকেয়া বেতন পরিশোধ করে দেয়া হবে। বাকিটুকু ঈদের আগেই পরিশোধ করে দেয়া হবে।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com