1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
বৃষ্টির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরীর মৃত্যু ছাত্র জীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় দিনাজপুরের বিরামপুর রেলস্টেশন যেন প্রকৃতির কোলে এক নান্দনিক ঠিকানা বরেন্দ্র ববহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নয় নির্বাহী প্রকৌশলীকে দুদকের তলব ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় ২৪, ২৫ ও ২৬ জুলাই ২০২৬ অনুষ্ঠিত ন্যাশনাল মার্শাল আর্ট ক্লাব কাপ প্রতিযোগিতা-২০২৬ ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় বামনায় পরিবেশ রক্ষায় ‘ইউথ ফর সুন্দরবন’-এর উদ্যোগে বিনামূল্যে পাটের ব্যাগ বিতরণ।

বরগুনায় এমপি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন।

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ১৯৬৮ বার
ছবি-
আলমগীর হোসেন শুভ :
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে ক্রিকের্টাস ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বরগুনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই প্রথম এমপি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে । বৃহস্পতিবার  দুপুর ১২ টায় বরগুনা জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
এসয় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আলমগীর হোসেন, জেলা আওয়ামীলগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সুনাম দেবনাথ, ক্রিকের্টাস ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বরগুনা জেলা শাখার সভাপতি শাওন তালুকদারসহ আরো অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরগুনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বরগুনা বয়েজের প্রতিপক্ষ বরিশালের অল স্টার। উদ্বোধনী ম্যাচে বরগুনা বয়েজ টিমে খেলছেন জাতীয় ক্রিকেটার তারকা সোহাগ গাজী । এছাড়াও উভয় দলেই আছেন বেশ কয়েকজন ক্রিকেটার তারকা।
এই টুর্নামেন্টে ঢাকা, বরিশাল, পটুয়াখালী ও বরগুনা জেলার আটটি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো-বরগুনা বয়েজ (বরগুনা), বরগুনা জুনিয়র (বরগুনা), অল স্টার বরিশাল (বরিশাল), বেসিক ক্রিকেট একাডেমি (বরিশাল), ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি (বরিশাল), পটুয়াখালী ক্রিকেট একাডেমি(পটুয়াখালী) , ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ঢাকা), ইলেভেন ওয়ারিয়র্স (ঢাকা)।
 ৯ ডিসেম্বর পর্যন্ত টুর্নামেন্টর প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে বরগুনা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এমপি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ আয়োজন করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব), বরগুনা জেলা শাখা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com