1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
সম্পদ ক্রয় ও বিদেশে পাচার,চেকের মাধ্যমে অর্থ স্থানান্তরের অভিযোগ, দেশত্যাগে নিষেধাজ্ঞা সিলেটে সংখ্যালঘু বৃদ্ধা মহিলা পুলিশের নির্যাতনে গুরুতর অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি ছাত্রলীগ নেতার বাবার উপর হামলা ও দোকান ভাংচুর এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ঢাকা ১৪ আসনের এলডিপির মনোনয়ন পেলেন সাংবাদিক সোহেল রানা বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে বিএনপি-আমির খসরু মাহমুদ চৌধুরী আলফাডঙ্গায় সন্ত্রাসী হামলায় জাহেদা বেগম নামে এক বৃদ্ধা মহিলার করুন মৃত্যু সুনামগঞ্জ জগনাথপুর উপজেলায় আওয়ামী নেতা ও সংখ্যালঘু অপহৃত ঘটনা প্রসঙ্গ তথ্য বেগমগঞ্জ সংখ্যালঘু এক বৃদ্ধা হিন্দু মহিলা আইন শৃঙ্খলা সংস্থার অধিনে করুন মৃত্যু রাজধানীর মিরপুরে সার্জেন্ট কর্তৃক সাংবাদিক লাঞ্ছিত

বাসায় ফেরার পথে ছিনতাইয়ের শিকার হলেন ঢাকাটাইমসের সাংবাদিক আল-আমিন রাজু।

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৬৭২ বার
ছবি-প্রতীকি

অফিস শেষে বাসায় ফেরার পথে ছিনতাইয়ের শিকার হলেন ঢাকাটাইমসের সাংবাদিক আল-আমিন রাজু। গতকাল বুধবার (০৪ আগস্ট) রাত নয়টার দিকে রিক্সায় করে বাসায় ফেরার পথে ধানমন্ডির ২৭ নম্বরের পশ্চিত মাথায় আই হাসপাতালের উল্টো পাশে ছিনতাইয়ের শিকার হন তিনি।

ছিনতাইয়ের শিকার সাংবাদিক আল-আমিন রাজু বলেন, পেশাগত দায়িত্ব পালন শেষে প্রতিদিনের মতাে মােহাম্মদপুরের নবীনগরের বাসায় ফিরছিলাম। আমি ও আমার এক সহকর্মী রিকশায় করে আসার পথে ধানমন্ডি ২৭ এর পশ্চিম মাথার হােয়াইড প্যালেস কমিউনিটি সেন্টারের সামনে আসার পরেই পেছন থেকে আসা একটি মােটরসাইকেলের পেছনে বসা এক যুবক আমার হাতে থাকা মােবাইলটি ছিনিয়ে নিয়ে যায়।

তিনি আরাে বলেন, আজ আমি করােনা ভাইরাসের টিকা নিয়েছি। টিকা নেয়ার পরে শারীরিক অসুস্থ থাকায় থানায় যেতে পারিনি। তবে আমার মােবাইল ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় বাইকে থাকা দুজন সাতমসজিদ রােড দিয়ে ঝিগাতলার দিকে চলে গেছে।

ঘটনাস্থল ২৭ এর মােড়ে দাঁড়িয়ে থাকা কয়েকজন রিকশা চালকরে সঙ্গে কথা বলে যানা যায়, এই সড়কে প্রায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই সড়কটি দুই থানা ও জোনের সীমানা হওয়া অনেকটা আইনশৃঙ্খলা অবহেলিত বলছেন কেউ কেউ।

এ বিষয়ে ধানমন্ডি থানার ডিউটি অফিসার এসআই মাহবুব জানান, মটরসাইকেলে করে ছিনতাই এর এমন ঘটনা গতো কয়েকদিন যাবত আমাদের কাছে অভিযোগ এসেছিলো। তখন আমরা বিভিন্ন জায়গায় সিসি ফুটেজ বিশ্লেষন করে কয়েকজনকে আটক করেছি। এমন ঘটনা আসলে দুঃখজনক।

এছাড়াও, এরা রাজধানীর বিভিন্ন এলাকায় মটরসাইকেলে করে ছিনতাই করে পালিয়ে গিয়ে এক থানা থেকে আরেক থানা এলাকায় আত্মগোপনে থাকায় তাদের আটক করতে আমরা হিমশিম খেতে হয়। আমরা তাদের বিরুদ্ধে বিভিন্ন সিসি ফুটেজ কালেকশন করে মাঠে নেমেছি। আশা করছি তাদের আমরা আটক করতে সক্ষম হবো।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com