1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
ব্লাড ক্যান্সারে আক্রান্ত এক পুলিশ কনস্টেবল বাঁচতে চায় দুই সন্তানের জন্য বৃষ্টির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরীর মৃত্যু ছাত্র জীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় দিনাজপুরের বিরামপুর রেলস্টেশন যেন প্রকৃতির কোলে এক নান্দনিক ঠিকানা বরেন্দ্র ববহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নয় নির্বাহী প্রকৌশলীকে দুদকের তলব ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় ২৪, ২৫ ও ২৬ জুলাই ২০২৬ অনুষ্ঠিত ন্যাশনাল মার্শাল আর্ট ক্লাব কাপ প্রতিযোগিতা-২০২৬ ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয়

ব্লাড ক্যান্সারে আক্রান্ত এক পুলিশ কনস্টেবল বাঁচতে চায় দুই সন্তানের জন্য

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৫ বার

রিপোর্টার: মোঃ ইব্রাহিম হাওলাদার

বাংলাদেশ পুলিশের একজন কনস্টেবল। সারাজীবন দেশের মানুষের সেবা করেছে, মানুষের নিরাপত্তার জন্য রাস্তায় দাঁড়িয়ে থেকেছে। আজ সেই পুলিশ কনস্টেবল নিজেই মৃত্যুর সাথে লড়ছে। তার নাম মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা।

তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছেন। বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে টাকা জোগাড় করার চেষ্টা করেও কোনো হচ্ছে না। ঘরবাড়ি, সকল জায়গা জমি বিক্রি করে এখন রাস্তায় নেমে আসছে।

তিনি দীর্ঘদিন ধরে খুলনা পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে চাকরি করে আসছেন। চাকরির টাকা দিয়ে সংসার চলতো, সন্তানদের মুখে খাবার তুলে দিতো। কিন্তু এখন রোগের কাছে হার মানতে বসেছে সবকিছু।

ফারজানা আক্তার লিজা কান্না করে বলেন, “হায়রে দেশ আমার, আজ দুটি সন্তান দেখি কি আমি মরে যাবো? আমাকে কেউ বাঁচাতে পারবে না? এদেশে বাংলাদেশে অনেক শিল্পপতি ধনী মানুষ আছে, টাকা পয়সা খরচ করে, আমার এই পোস্টটি দেখে না। আমার দুটি সন্তান রয়েছে, সন্তানের দিকে তাকিয়ে হলেও আমি আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি, আমাকে সহযোগিতা করে বাঁচিয়ে তুলুন।”

তিনি আরও বলেন, “আল্লাহ রহমানুর রহিম, আমার এই পোস্টটি অনেক শেয়ার হবে। আমি আমার মা-বাবার দোয়ায় ভারতে চিকিৎসার জন্য গিয়েছি, বাঁচতে পারিনা। ভারতে গিয়েও এখন আমি টাকা জোগাড় করতে পারিনি। এখন বর্তমানে আমি ভারতে চিকিৎসার অবস্থায় আছি। ৫০ থেকে ৬০ লাখ টাকা প্রয়োজন। আমি কোথায় পাবো? আমাকে কে দেবে? আমার চিকিৎসা বন্ধ হয়ে আছে।”

ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ

তিনি সবার কাছে অনুরোধ করেছেন, “যদি কোনো ঊর্ধ্বতন মহলের কর্মকর্তারা নিউজটি, ছবিটি দেখেন, ভাই আপনাদের কাছে অনুরোধ, টাকা পয়সা দিয়েও সাহায্য করা লাগবো না ভাই, কিন্তু একবার হলেও ছবিটিতে একটা ধাক্কা দেন, যেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে যেন পৌঁছায়। আমি সকলের সহযোগিতা চাচ্ছি।”

“আমাকে যে সহযোগিতা পাঠাবেন, ছবিতে দেওয়া যে নাম্বার আছে, ওই নাম্বারে যোগাযোগ করে সহযোগিতা পাঠাবেন। ভাই আমি আর কি বলবো, লজ্জা লাগে ভাই। আমি ডাবল হয়ে আপনাদের কাছে ভিক্ষা চাইতে আছি।”

দুই সন্তানের মায়ের কান্না

“দুটি সন্তান রয়েছে। এই সন্তান আমাকে মা বলে ডাকবে কিভাবে যদি মরে যাই? এই সন্তানরা এতিম হয়ে যাবে। আপনারা এই সন্তান দুইটাকে দেখেন না ভাই। অন্তত হইলো ভাই ৫ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ৫০০ টাকা, ১০০০ টাকা হইলো ভাই আমার জন্য সহযোগিতা করেন। না করলে ভাই আমি তো বাঁচবো না, মরে যাবো ভাই। সন্তানরা এতিম হয়ে যাবে, সন্তানদেরকে কে দেখবে?”

“আপনার যদি সন্তান হয়, আপনার সন্তানকে কে দেখবে না? আমার সন্তানকে কে দেখবে? আমার সন্তানকে তুমি হেফাজত করো। বাংলাদেশে অনেক ধনী লোক আছে, ৫ টাকা, ১০ টাকা, ৫০ টাকা দিয়ে থাকে। আমাকে একটু বাঁচিয়ে তোলেন।”

বারবার পোস্ট করেও কেউ দেখে না

“বারবার ফেসবুকে পোস্ট করি, পোস্টগুলো কেউ দেখে না। আমার খালা, চাচা, সবাই ফেসবুক ইউজ করে, সকলে যেন শেয়ার করে, ভাই কসম লাগে ভাই। এটা কোনো ফেসবুকে পোস্ট করি নাই। যদি কোনো যাচাই-বাছাই করা থাকে, নাম্বার আছে, আমার হাতে দেওয়া, যোগাযোগ করে যাচাই-বাছাই করতে পারেন।”

“বিশেষ করে বলবো ঊর্ধ্বতন কর্মকর্তারা, আমি ভারতে রয়েছি, চিকিৎসা বন্ধ হয়ে আছে। পুলিশ কনস্টেবল হিসেবে চাকরি করে আসছি, বুঝতে পারছি না। সকল সাংবাদিক ভাইয়েরা আছেন, ছড়িয়ে ছিটিয়ে দেন। শোন, আমরা সবাই মানবিক কাজে হাত বাড়িয়ে দিই। দ্রুত ভাই শেয়ার চাচ্ছি।”

আসুন, সকলে মানবিক কাজে হাত বাড়িয়ে দিই।

আজ এই পুলিশ কনস্টেবল বোনটির পাশে যদি আমরা না দাঁড়াই, তাহলে কে দাঁড়াবে? একদিন এই বোনটি আমাদের নিরাপত্তার জন্য কাজ করেছে। আজ তার দুইটা সন্তানের মুখের দিকে তাকিয়ে হলেও আমাদের এগিয়ে আসা উচিত।

আপনার একটা শেয়ারে হয়তো একজন মা বেঁচে যাবে, দুইটা সন্তান এতিম হওয়া থেকে বেঁচে যাবে। আপনার ৫ টাকা, ১০ টাকা হয়তো এই মায়ের চিকিৎসার জন্য অনেক বড় কিছু হয়ে যাবে। তাই ভাই দ্রুত শেয়ার করে দেন

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com