1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
বৃষ্টির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরীর মৃত্যু ছাত্র জীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় দিনাজপুরের বিরামপুর রেলস্টেশন যেন প্রকৃতির কোলে এক নান্দনিক ঠিকানা বরেন্দ্র ববহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নয় নির্বাহী প্রকৌশলীকে দুদকের তলব ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় ২৪, ২৫ ও ২৬ জুলাই ২০২৬ অনুষ্ঠিত ন্যাশনাল মার্শাল আর্ট ক্লাব কাপ প্রতিযোগিতা-২০২৬ ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় বামনায় পরিবেশ রক্ষায় ‘ইউথ ফর সুন্দরবন’-এর উদ্যোগে বিনামূল্যে পাটের ব্যাগ বিতরণ।

মিরপুরে ভাষানটেক বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ড

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৯৮৫ বার
ছবি-ভাষান টেক বস্তিতে আগুনের দৃশ্য

রাজু আহমেদ

মিরপুরের ভাষানটেকের ধামালকোর্ট তিন নম্বর বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায়  ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে  যায়। আগুন নেভাতে পুলিশ ও ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিট টানা কয়েক ঘন্টা ধরে কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে। ৩০ জুলাই (বৃহস্পতিবার) আনুমানিক সন্ধ্যা ৬.৩০ মিনিটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে যায় বস্তির ভিতরে থাকা মাদ্রাসা ও ঘর।

তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের প্রকৃত কারন না জানা গেলেও এলাকাবাসীর কেউ কেউ দাবি করছেন, একটি খাবার হোটেলের গ্যাস লাইন  থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। কেউ কেউ দাবি করেন,হোটেলের পেছনের একটি বাসার গ্যাস সংযোগ বিস্ফোরণে আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডেপুটি ডাইরেক্টর মোঃ সালেহ উদ্দিন বলেন, সন্ধ্যা ৬.৩০ মিনিটের দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হই। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২ টি ইউনিটকে সাথে নিয়ে  টানা কয়েক ঘন্টা চেস্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান এখনো সুনির্দিষ্টভাবে জানা যায় নি।

তিনি আরো জানান,এঘটনায়  তিন অথবা পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তিন কার্যদিবসের মধ্যে ঘটনার প্রকৃত কারন নির্ণয় করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়ার প্রক্রিয়া চলছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই অগ্নিকাণ্ডের প্রকৃত কারন ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।

 

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com