1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় বামনায় পরিবেশ রক্ষায় ‘ইউথ ফর সুন্দরবন’-এর উদ্যোগে বিনামূল্যে পাটের ব্যাগ বিতরণ। কটিয়াদীতে নিখোঁজের ৪ দিন পর জিল্লুর রহমানের মরদেহ উদ্ধার কটিয়াদীতে চাচার বিরুদ্ধে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলার’ প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন সম্পদ ক্রয় ও বিদেশে পাচার,চেকের মাধ্যমে অর্থ স্থানান্তরের অভিযোগ, দেশত্যাগে নিষেধাজ্ঞা সিলেটে সংখ্যালঘু বৃদ্ধা মহিলা পুলিশের নির্যাতনে গুরুতর অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি ছাত্রলীগ নেতার বাবার উপর হামলা ও দোকান ভাংচুর এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ঢাকা ১৪ আসনের এলডিপির মনোনয়ন পেলেন সাংবাদিক সোহেল রানা

রাঙামাটিতে ফলবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ৫শ ফুট গভীর খাঁদে নিহত-১,আহত-২

  • আপডেট টাইম : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ১০৫৫ বার
ছবি-

আলমগীর মানিক,রাঙামাটি

রাঙামাটির দেপ্পোছড়ি এলাকায় ফলবাহি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ৫শ ফুট নীচে গভীর খাদে পড়ে চালক সবুজ হোসেন নিহত হয়েছে। এই ঘটনায় উক্ত পিকআপের হেলপার পিয়াস উদ্দিন ও আরোহী রতন দাশ গুরুত্বর আহত হয়েছে। সোমবার সকাল নয়টার সময় এই দূর্ঘটনা ঘটে। গাড়িটি চট্টগ্রাম থেকে ফল বোঝাই করে রাঙামাটি আসার পথে এই দূর্ঘটনার শিকার হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ শওকত আকবর জানিয়েছেন, চালক সবুজ হোসেন মারা গেছে এবং বাকি আহত দুইজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। জানাগেছে, চট্টগ্রাম থেকে সকালে ফল বোঝাই করে রাঙামাটিতে আসার সময় চালক ঘুমন্ত অবস্থায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাঁদে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় সকাল সাড়ে নয়টার সময় গুরুত্বর আহত চালক সুবজ হোসেন মৃত্যু বরণ করে। নিহত চালকের বাড়ি রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায়। আহত হেলপার পিয়াস উদ্দিনের বাড়ি শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় এবং আহত অপরজন রতন দাশের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার ফকির হাট এলাকায় বলে জানাগেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com