1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় বামনায় পরিবেশ রক্ষায় ‘ইউথ ফর সুন্দরবন’-এর উদ্যোগে বিনামূল্যে পাটের ব্যাগ বিতরণ। কটিয়াদীতে নিখোঁজের ৪ দিন পর জিল্লুর রহমানের মরদেহ উদ্ধার কটিয়াদীতে চাচার বিরুদ্ধে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলার’ প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন সম্পদ ক্রয় ও বিদেশে পাচার,চেকের মাধ্যমে অর্থ স্থানান্তরের অভিযোগ, দেশত্যাগে নিষেধাজ্ঞা সিলেটে সংখ্যালঘু বৃদ্ধা মহিলা পুলিশের নির্যাতনে গুরুতর অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি ছাত্রলীগ নেতার বাবার উপর হামলা ও দোকান ভাংচুর এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ঢাকা ১৪ আসনের এলডিপির মনোনয়ন পেলেন সাংবাদিক সোহেল রানা

রাজধানীতে আ’লীগ কাউন্সিলরের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণের অভিযোগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ১২৫৭ বার
প্রতিকী ছবি-

রাজধানীতে আওয়ামী লীগের এক কাউন্সিলরের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণের অভিযোগ উঠেছে। তিনি হলেন যুবলীগ নেতা ও উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক।

ইতোমধ্যে উত্তর সিটি মেয়রের কাছে সোমবার লিখিতভাবে অভিযোগ করেন ওই নারী। ভুক্তভোগী নারী জানান, স্বামীর কাছে নির্যাতনের শিকার হয়ে ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিকের কাছে সালিশ নিয়ে যান তিনি। পরবর্তীতে কৌশলে তার সংসার ভাঙেন কাউন্সিলর মানিক। এরপর তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দেন ওই কাউন্সিলর। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় পরবর্তীতে বিয়ের  আশ্বাস দেন। ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এরপর একপর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়।

একসময় বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে ভুক্তভোগী নারীর সঙ্গে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেন কাউন্সিলর মানিক। পরবর্তীতে দিশেহারা হয়ে বিচারের জন্য প্রভাবশালী নেতাদের দ্বারস্ত হন ওই নারী।প্রভাবশালী হওয়ায় কাউন্সিলর মানিকের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে কেউ সারা দেয়নি বলে অভিযোগ করেন ওই নারী।

ভুক্তভোগী নারী জানান, ওই ঘটনার পর থেকে তার স্বামী ও স্বজনদের কাছ থেকে বিতাড়িত হয়ে অন্যদের দেয়া আর্থিক সাহায্যে জীবনযাপন করছেন। কাউন্সিলর মানিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রস্ততি নিচ্ছেন বলে জানান ওই ভুক্তভোগী নারী।

এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর মানিক সাংবাদিকদের বলেন, নির্বাচনের আগে তার প্রতিপক্ষ ওই নারীকে দিয়ে অপপ্রচার চালিয়েছিল। সে অন্যের প্ররোচনায় এসব করছে।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com