1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
বৃষ্টির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরীর মৃত্যু ছাত্র জীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় দিনাজপুরের বিরামপুর রেলস্টেশন যেন প্রকৃতির কোলে এক নান্দনিক ঠিকানা বরেন্দ্র ববহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নয় নির্বাহী প্রকৌশলীকে দুদকের তলব ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় ২৪, ২৫ ও ২৬ জুলাই ২০২৬ অনুষ্ঠিত ন্যাশনাল মার্শাল আর্ট ক্লাব কাপ প্রতিযোগিতা-২০২৬ ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় বামনায় পরিবেশ রক্ষায় ‘ইউথ ফর সুন্দরবন’-এর উদ্যোগে বিনামূল্যে পাটের ব্যাগ বিতরণ।

রাজধানীর শাহবাগে ২৩ দালাল গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ১০৭৫ বার
ছবি-

মোঃ দীন ইসলামঃ

রাজধানীর শাহবাগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ভ্রাম্যমান দালালচক্রের ২৩ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৩

আজ বৃহস্পতিবার দুপুরে গােপন সংবাদের জানতে পারে যে , ঢাকা মহানগরীর শাহবাগ থানার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় কতিপয় দালাল চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ প্রতারণার মাধ্যমে সাধারণ জনগনের সরলতার সুযােগ নিয়ে বিভিন্নভাবে প্রতারিত করে আসছে । ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দেশের বিভিন্ন স্থান থেকে আগত রােগী উন্নত ও সল্প খরচে চিকিৎসা গ্রহন করে থাকে । কিন্তু কতিপয় দালাল চক্রের সদস্যরা হাসপাতালে আগত রােগীদের সরলতার সুযােগ নিয়ে বিভিন্ন প্রলােভন দেখিয়ে নিম্নমানের হাসপাতালে নিয়ে যায় যেখানে রােগীরা কোন ভালাে চিকিৎসাসেবা পায় না এবং বিপুল অংকের অর্থ । খরচ করতে বাধ্য হয় ।
এছাড়াও এই দালাল চক্র বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য রােগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে এবং ক্ষেত্র বিশেষে নিম্নমানের প্যাথলােজী সেন্টারগুলােতে প্রেরণ করে থাকে । ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের আদেশ অমান্য করে দালাল চক্রের সদস্যরা নার্সসহ সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের দৈনন্দিন কার্যক্রমে প্রতিবন্ধকতা ও বাধা সৃষ্টি করছে । উক্ত সংবাদের র‍্যাব -৩ এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সহযােগিতায় সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা মহানগরীর শাহবাগ থানার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে র‍্যাব -৩ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন- মােঃ শাহ আলম ( ২৭ ) , জেলা – ঝিনাইদহ,আমির হােসেন ( ৪০ ) , জেলা – কুমিল্লা,নুরুল আমিন ( ৩২ ) , জেলা – মুন্সিগঞ্জ,মােঃ মিন্টু মিয়া ( ৩৫ ) , জেলা – কুমিল্লা । বিল্লাল আলী ( ২৬ ) , জেলা – মুন্সিগঞ্জ,মােঃ শাহীন আলম রকি ( ২৯ ) , জেলা – কুমিল্লা,ওসমান গনী ( ৩৫ ) , জেলা – নােয়াখালী,সুধাংন্ত মন্ডল ( ৪০ ) , জেলা – পিরােজপুর,ফরহাদ খান ( ২৭ ) , জেলা – ব্রাক্ষনবাড়িয়া,রাইমুদ্দীন উদ্দিন ( ৪৩ ) , জেলা- -মুন্সিগঞ্জ,মােঃ জামাল হােসেন ( ২৬ ) , জেলা – মুন্সিগঞ্জ,মােঃ হৃদয় হাওলাদার ( ২৪ ) , জেলা – মুন্সিগঞ্জ । মােঃ ফাহিম ( ২৯ ) , জেলা – ঢাকা,মােঃ হৃদয় ( ২৭ ) , জেলা – ঢাকা,মামুন ( ৩০ ) , জেলা – জামালপুর,মােঃ মামুন ( ২০ ) , জেলা- নারায়নগঞ্জ,আলাউদ্দিন,সবুজ ( ৩৫ ) , জেলা – চাঁদপুর,মােঃ টুটুল ( ৩০ ) , জেলা – কুমিল্লা,আলমগীর হােসেন ( ২৪ ) , জেলা – কুমিল্লা,মােঃ জামাল উদ্দিন ( ৫০ ) , জেলা- নােয়াখালী,জাহাঙ্গীর হােসেন ( ৩৮ ) , জেলা- নারায়নগঞ্জ,রাসেল হােসেন ( ২৬ ) , জেলা – টাঙ্গাইল মিজানুর রহমান ( ৫০ ) , জেলা – জয়পুরহাট ।

এ সময় র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দালাল চক্রের সদস্যরা তাদের কৃতকর্মের বিষয় স্বীকার করে । তারা দীর্ঘদিন যাবৎ এই দালালী কার্যক্রম করে আসছে জানায় । ভবিষ্যতেও এই দালাল চক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে ।
ভ্রাম্যমান আদালত কর্তৃক আসামীদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com