1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
বৃষ্টির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরীর মৃত্যু ছাত্র জীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় দিনাজপুরের বিরামপুর রেলস্টেশন যেন প্রকৃতির কোলে এক নান্দনিক ঠিকানা বরেন্দ্র ববহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নয় নির্বাহী প্রকৌশলীকে দুদকের তলব ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় ২৪, ২৫ ও ২৬ জুলাই ২০২৬ অনুষ্ঠিত ন্যাশনাল মার্শাল আর্ট ক্লাব কাপ প্রতিযোগিতা-২০২৬ ছাত্রজীবনের যে ভুলগুলো আইনে পড়ুয়াদের কর্মজীবনে পিছিয়ে দেয় বামনায় পরিবেশ রক্ষায় ‘ইউথ ফর সুন্দরবন’-এর উদ্যোগে বিনামূল্যে পাটের ব্যাগ বিতরণ।

শিক্ষার্থীদের জ্ঞান ও নৈতিকতা অর্জন করা উচিৎ: হাসান আজিজুল হক

  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ১৭২৮ বার
প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক

প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেছেন, ‘আজকে শিক্ষার্থীরা নৈতিকতা ভুলে যাচ্ছে। তারা কেবল সার্টিফিকেট-নির্ভর শিক্ষার দিকে ঝুঁকছে। অথচ তারা ভুলে গেছে সার্টিফিকেট বেশিদিন কাজে লাগে না।’

শুক্রবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাঠক ফোরামের নবীনবরণ ও মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসান আজিজুল হক বলেন, ‘সার্টিফিকেট জীবিকার জন্য, চাকরি পাওয়ার জন্য সাময়িক কাজে লাগে। শিক্ষার্থীদের উচিত নৈতিকতা ও জ্ঞান অর্জন করা। জ্ঞানের শিখা সারাজীবন কাজে লাগে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও পাঠক ফোরামের উপদেষ্টা অধ্যাপক আনন্দ কুমার সাহা, বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ও পাঠক ফোরামের প্রতিষ্ঠাতা কেএম আরিফ উদ্দিন (আরিফ হাসনাত) প্রমুখ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল আলীম।

অনুষ্ঠানের শুরুতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে রাবিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্টৃ্কত করা হয় এবং ফুল ছিটিয়ে সবাইকে বরণ করে নেওয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com