1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
বামনায় পরিবেশ রক্ষায় ‘ইউথ ফর সুন্দরবন’-এর উদ্যোগে বিনামূল্যে পাটের ব্যাগ বিতরণ। কটিয়াদীতে নিখোঁজের ৪ দিন পর জিল্লুর রহমানের মরদেহ উদ্ধার কটিয়াদীতে চাচার বিরুদ্ধে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলার’ প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন সম্পদ ক্রয় ও বিদেশে পাচার,চেকের মাধ্যমে অর্থ স্থানান্তরের অভিযোগ, দেশত্যাগে নিষেধাজ্ঞা সিলেটে সংখ্যালঘু বৃদ্ধা মহিলা পুলিশের নির্যাতনে গুরুতর অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি ছাত্রলীগ নেতার বাবার উপর হামলা ও দোকান ভাংচুর এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ঢাকা ১৪ আসনের এলডিপির মনোনয়ন পেলেন সাংবাদিক সোহেল রানা বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে বিএনপি-আমির খসরু মাহমুদ চৌধুরী

১২ বছরের মধ্যে গুরুতর সঙ্কটে মেরকেল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯
  • ১২৪৫ বার
ফাইল ছবি-

জার্মানিতে জোট সরকার গঠনের ব্যাপারে যে আলোচনা চলছিল তা ভেস্তে গেছে। এতে করে চ্যান্সেলর হিসেবে এক যুগের মধ্যে এবারই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন অ্যাঞ্জেলা মেরকেল।

মেরকেলের দল সিডিইউ এবং গ্রিন পার্টির সঙ্গে গত চার সপ্তাহ ধরে আলোচনা করেছে এফডিপি। তবে এখন পর্যন্ত সমঝোতায় আসতে পারেনি দলগুলো।এফডিপি নেতা ক্রিশ্চিয়ান লিন্ডনার জানান, তাদেরকে বিশ্বাস করার মতো কোনো ভিত্তি নেই। সে কারণে ঠিক কী ঘটতে যাচ্ছে, তা পরিষ্কারভাবে বলা যাচ্ছে না।তবে প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমিয়ারের সঙ্গে মেরকেলের সাক্ষাতের কারণে পরিস্থিতি বদলে যেতে পারে। পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ডাক দেয়ার ক্ষমতা রয়েছে প্রেসিডেন্টের।

সেপ্টেম্বরের নির্বাচনে মেরকেলের দল জয়ী হলেও বেশিরভাগ ভোটার মূলধারার দলগুলোর সমর্থন বদলে ফেলেছেন।মেরকেল জানিয়েছেন, আলোচনা ভেস্তে যাওয়ার ব্যাপারে তিনি কথা বলতে সোমবারের পরে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টকে তিনি জানাবেন, আলোচনা ব্যর্থ হয়েছে।তিনি আরও জানান, ‘একজন চ্যান্সেলর হিসেবে, আগামীতে দুর্দিন আসলে এই দেশ ভালভাবে পরিচালনা করার বিষয়টি নিশ্চিত করার জন্য আমি সবকিছুই করব।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com